Logo
Logo
×

বিশেষ সংবাদ

নারায়ণগঞ্জের অলিগলিতে জমে উঠেছে গো-খাদ্যের বাজার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৮ জুন ২০২৩, ০১:৩৫ পিএম

নারায়ণগঞ্জের অলিগলিতে জমে উঠেছে গো-খাদ্যের বাজার
Swapno



ঈদুল আজহাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে জমে উঠেছে গো-খাদ্যের বাজার। খড়, ভুসি, ঘাসসহ বিভিন্ন গো-খাদ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। মৌসুমি ব্যবসায়ীরা কোরবানির হাটসহ নারায়ণগঞ্জ শহরের অলিগলিতে বসিয়েছেন এসব গো-খাদ্যের দোকান।

 

 

মঙ্গলবার (২৭ জুন) নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, পাড়া-মহল্লা, বাজার-ঘাট থেকে শুরু করে প্রতিটি পশুর হাটে গভীর রাত পর্যন্ত ভাসমান দোকানে বিক্রি হচ্ছে পশু খাদ্য।খাদ্য তালিকায় রয়েছে কাঁচা ঘাস, গমের ভুসি, খেসার ডালের ভুসি, গুড়া ও খড়। এসব দোকানে ১০ বছরের শিশু থেকে ৬০ বছরের বৃদ্ধ পশু খাদ্য বিক্রি করছেন।

 

 

জানা গেছে, বছরের অন্যান্য সময় বিভিন্ন পেশায় নিয়োজিত থাকলেও কোরবানির আগে মাত্র দুই-এক দিনের পরিশ্রমে অনেক ভালো আয় হওয়ায় তারা গো-খাদ্যের দোকান দিয়েছন। নারায়ণগঞ্জ শহরের কলেজ রোডে প্রায় ২০টি গো-খাদ্যের দোকান বসেছে। অন্য সময়ে এরা সকলেই ভিন্ন কাজ করেন।

 

 

এ ছাড়া শহরের অলি-গলিতে, স্থায়ী-অস্থায়ী বাজারগুলোতেও বসেছে গো-খাদ্যের দোকান। কলেজ রোডে রাস্তার উপর বসা এক বিক্রেতা জানান, অন্য সময়ে তিনি কাঁচা তরকারি বিক্রি করেন। এখন গরু-ছাগলের খাদ্য বিক্রি করছেন। এখানে ছোট আকারের প্রতি গোছা খড় ২০ টাকা, প্রতি কেজি চালের ভুসি ২৫, গমের ভুসি ৫০ টাকা, খেসারির ভুসি ৫০ টাকা এবং খৈল ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।   এন.হুসেইন রনী /জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন