Logo
Logo
×

বিশেষ সংবাদ

ভোক্তা অধিকারের অভিযানে ২৫০ টাকার কাঁচামরিচ ১০০ টাকায়

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৪ জুলাই ২০২৩, ০৮:২৩ পিএম

ভোক্তা অধিকারের অভিযানে ২৫০ টাকার কাঁচামরিচ ১০০ টাকায়
Swapno


দ্বিগুবাবুর বাজারে কাঁচামরিচ অতিরিক্ত দামে বিক্রির খবরে বাজার মনিটরিংয়ে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। এসময় অভিযানের খবরে ২৫০ টাকার কাঁচামরিচ ১০০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা যায় ব্যাবসয়ীদের।

 

 

সোমবার (৩ জুন) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে একটি দল এই অভিযান পরিচালনা করে। ক্রেতারা জানান, কিছুক্ষণ আগেও ২৫০ টাকা দরে এরাই কাঁচামরিচ বিক্রি করছিলো। তবে পুলিশের অভিযানের খবরে শাস্তি থেকে বাঁচতে কম দামে কাঁচামরিচ বিক্রি করছেন তারা।

 

 

এসময় কম দামে কাঁচামরিচ কিনতে ক্রেতারাও দোকানগুলোতে ব্যাপক ভীড় জমান।মরিচ কিনতে আসা আফতাব হোসেন জানান, গতকালকেও এক হাজার টাকা কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছিল। আজকে বাজারে এসে দেখলাম ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। এখন দেখলাম দাম কম তাই এক কেজি কিনে নিয়েছি।    এন. হুসেইন রনী/    জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন