Logo
Logo
×

বিশেষ সংবাদ

ফতুল্লা থানা বিএনপি`র সেক্রেটারি আইনজীবী বারী ভূঁইয়ার উপর হামলা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৪ জুলাই ২০২৩, ০৮:৩৭ পিএম

ফতুল্লা থানা বিএনপি`র সেক্রেটারি আইনজীবী বারী ভূঁইয়ার উপর হামলা
Swapno

 

ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়ার উপর সন্ত্রাসী হামলা হয়েছে। শুক্রবার (৩০ জুন) ভোরে ফজর নামাজের পর ফতুল্লা মডেল থানার তল্লার দক্ষিণ কায়েমপুর নিজ বাসার সামনে এ হামলার শিকার হন তিনি।

 

 

সন্ত্রাসী হামলার ঘটনায় বারী ভুইয়া বাদী হয়ে ৭ জনের নাম উল্লখ সহ অজ্ঞাতনামা আরো ২-৩ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন- নজরুল ইসলাম সরদার(৫৯), সজিব ওরফে জুয়েল(৩৫), সাকিব (১৭), রবিন(২২), নাঈম (২২), সানজিদ(১৮), আবু তাহের(৪২) সহ অজ্ঞাত নামা আরো ২-৩ জন।

 

 

এখন পর্যন্ত হামলার পরিকল্পনাকারীদের মধ্যে আবু তাহেরকে গ্রেফতার করা হলেও অন্যান্য আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে আইনজীবী সমিতির সাবেক সভাপতি বারী ভূঁইয়ার উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ৫ শতাধিক আইনজীবী।

 

 

আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আনিসুর রহমান দিপু, এড. সাখাওয়াত হোসেন খান, এড. আব্দুর রশিদ ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক ও পিপি এড. আসাদুজ্জামান আসাদ, সাবেক সাধারণ সম্পাদক এড. হাবিব আল মুজাহিদ পলুসহ প্রায় ৩’শ আইনজীবী নিন্দা প্রতিবাদলিপিতে স্বাক্ষর করেছেন।
 

 

হামলার শিকার ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি আব্দুল বারী ভূইয়া জানায়, ফজর নামাজ পরে ভোর সকাল সাড়ে পাঁচটার দিকে নিজ বাসার সামনে পায়চারি করার সময় পূর্ব পরিকল্পিত ভাবে একটি সাদা রংয়ের প্রাইভেট কার যোগে এসে অভিযুক্ত নজরুল সরকারের মেয়ে ডালিয়া (২৬) গাড়ীর ভিতরে বসে হামলাকারীদেরকে তাকে দেখিয়ে দেয়।

 

 

এসময় গাড়ীর ভিতর থেকে নেমে সজিব ওরফে জুয়েল তার পথরোধ করে। সাথে সাথে অপর অভিযুক্ত আসামিরা তাকে হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা চালায় এবং তার সাথে থাকা ৫৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তিনি আত্নরক্ষার্থে ডাক-চিৎকার করলে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

 

 

হামলার কারন সম্পর্কে তিনি জানান, অভিযুক্ত নজরুল ইসলাম সরকারের বিরুদ্ধে জাল সার্টিফিকেট ও অবৈধ সম্পদ অর্জনের কারণে ১/১১ এর সময়ে আসামি নজরুলের বিরুদ্ধে মামলা হয় এবং চাকুরীচ্যুত হয়। এতে তাকে দোষারোপ করা হয়। অপরদিকে ১৮ জুন অভিযুক্ত আসামি নজরুলের ভায়রা নাসিমের (৫৩) বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি ধর্ষণ মামলা হয়।

 

 

এতে ও তাকে দোষারোপ করা হয়। এর জের ধরেই তার উপর হামলার ঘটনা ঘটেছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানায়, অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।    এন. হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন