ত্বকী হত্যা ও বিচারহীনতার ১২৪ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন শনিবার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৭ জুলাই ২০২৩, ০৯:৪৩ পিএম
তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১২৪ মাস উপলক্ষে আগামী ৮ জুলাই ২০২৩ শনিবার সন্ধ্যা সাতটায় আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন প্রাঙ্গণে আলোক প্রজ্বালন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য ২০১৩ সালের ৬ মার্চ তানভীর মুহাম্মদ ত্বকীকে হত্যা করা হয়। এর দুদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এ হত্যার এক বছরের মধ্যেই তদন্তকারী সংস্থা র্যাব তদন্ত শেষ করে, হত্যার সকল রহস্য উন্মোচন করে সংবাদ সম্মেলন করে তা দেশবাসীকে জানিয়ে দেয়। অথচ হত্যার ১২৪ মাস অতিবাহিত হলেও সরকারের বৈষম্যমূলক বিচার ব্যবস্থার কারণে অভিযোগপত্রটি আজো আদালতে পেশ করা হয় নাই এবং এ হত্যার বিচার-প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ করে রাখা হয়েছে। এন. হুসেইন রনী /জেসি


