Logo
Logo
×

বিশেষ সংবাদ

শামীম ওসমানের প্রতি মোশাররফের কৃতজ্ঞতা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ জুলাই ২০২৩, ০১:৪১ পিএম

শামীম ওসমানের প্রতি মোশাররফের কৃতজ্ঞতা
Swapno


সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের প‚র্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত করায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সোনারগাঁ আসন থেকে নৌকার মনোনয়নপ্রত্যাশী ও কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন।

 

 

একইসাথে তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক অ্যাড. আবু হাসনাত শহীদ বাদলকে ধন্যবাদ জানান।  উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী মোশাররফ হোসেন জানান, প‚র্ণাঙ্গ কমিটি দেখে আমি রীতিমতো অবাক হয়েছি।

 

 

প্রস্তাবিত কমিটিতে না রাখা আমার মতো অনেক ব্যক্তিকেই প‚র্ণাঙ্গ কমিটিতে রাখা হয়েছে। বিতর্কিত প্রস্তাবিত কমিটি নিয়ে নানা সমালোচনার মুখে পড়ে অনেক ত্যাগী নেতাদের কমিটিতে জায়গা দিতে বাধ্য হয়েছে। আমি এই কমিটিতে সহ-সভাপতি হওয়ার বিষয়ে প্রথমেই আমার নেতাজননেতা শামীম ওসমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

 

ত্যাগী নেতারা বিতর্কিত প্রস্তাবিত কমিটি নিয়ে প্রতিবাদ করেছে বলেই কমিটিতে আমার জায়গা হয়েছে। তবে দলে এখনো অনেক হাইব্রীড রয়েছে। তাদেরকে বের করে বাদ পড়া ত্যাগী নেতাদের কমিটিতে রাখা হলে দল আরো সুসংগঠিত এবং শক্তিশালী হবে বলে আমি মনে করি।

 

 

উল্লেখ্য, গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ও সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত মো. শহীদ বাদল স্বাক্ষরতি ৭১ জনের প‚র্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে ৩য় সহ-সভাপতি হিসেবে তাকে নির্বাচিত করা হয়। একইসাথে তার ছোট ভাই বাবু ওমরকে সোনারগাঁ আওয়ামী লীগের প‚র্ণাঙ্গ কমিটিতে সদস্য নির্বাচিত করা হয়।  এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন