নুরুল ইসলাম স্মৃতি পাঠাগার পরিদর্শনে সস্ত্রীক ড. কাজী ইকবাল
শ্রাবণী আক্তার
প্রকাশ: ০৯ জুলাই ২০২৩, ০১:৪৪ পিএম
শুক্রবার ৭ জুলাই বিকাল ৪টায় তল্লা আজমেরীবাগ এলাকায় নুরুল ইসলাম স্মৃতি পাঠাগার পরিদর্শনে আসেন সিনিয়র রিসার্চ ফেলো, বিআইডিএস ড. কাজী ইকবাল ও তার সহধর্মিণী পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব উম্মে সায়মা। পাঠাগারের কার্যক্রম দেখে তারা তাদের অনুভূতি প্রকাশ করেন।
সিনিয়র রিসার্চ ফেলো, বিআইডিএস ড. কাজী ইকবাল জানান, শিশু কিশোরদের সাথে সময় কাটিয়ে আমাদের খুব ভালো লেগেছে। পাঠাগারের শিশুদের সাংস্কৃতিক কার্যক্রম দেখে তিনি বলেন প্রতিটি পাঠাগার যদি এভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে তাহলে ভবিষ্যৎ প্রজন্ম অনেকটা এগিয়ে যাবে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব উম্মে সায়মা বলেন, পাঠাগারের কার্যক্রম বেশ ভালো লেগেছে। এভাবে বই পড়ার পাশাপাশি শিশুরা সংস্কৃতির সাথে জড়িত থাকলে সমৃদ্ধ জাতিতে পরিণত হওয়া সম্ভব। এ সময় উপস্থিত ছিলেন পাঠাগারের প্রতিষ্ঠাতা মর্তুজা শরিফুল ইসলাম রানা। পাঠাগারের পক্ষ থেকে তাদের বই উপহার দেওয়া হয়। এন.হুসেইন রনী /জেসি


