Logo
Logo
×

বিশেষ সংবাদ

চৈতন্য সমাজ উন্নয়ন শিল্পী গোষ্ঠীর ৩০বছর পূর্তি পালন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৯ জুলাই ২০২৩, ০১:৫৯ পিএম

চৈতন্য সমাজ উন্নয়ন শিল্পী গোষ্ঠীর ৩০বছর পূর্তি পালন
Swapno


জমকালো আয়োজনের মধ্যদিয়ে চৈতন্য সমাজ উন্নয়ন শিল্পী গোষ্ঠীর ৩০ বছর পূর্তি উৎসব উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল শনিবার (৮ জুলাই) বিকেল ৪টায় নগরীর পুরাতন কোর্ট সংলগ্ন নারায়ণগঞ্জ জেলা গণগ্রন্থাগার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

চৈতন্য সমাজ উন্নয়ন শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি ও রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত সমাজ সেবক জামাল উদ্দিন সবুজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমানের সহধর্মিণী ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি।

 

 

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক ও চৈতন্য সমাজ উন্নয়ন শিল্পী গোষ্ঠীর উপদেষ্টা এম.এ রাসেল। এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চৈতন্য সমাজ উন্নয়ন শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মো.মজিবুর রহমান।

 

 

সম্মাণিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও চৈতন্য সমাজ উন্নয়ন শিল্পী গোষ্ঠীর প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড.শিরিন বেগম, জেলা শ্রমিকলীগের আহবায়ক আবদুল কাদির, নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো.জুয়েল হোসেন।

 

 

 কেন্দ্রীয় কমিটির পানি উন্নয়ণ বোর্ড শ্রমিক কর্মচারী লীগের সভাপতি মো.সিরাজুল হক, নারায়ণগঞ্জ জেলা জনতা ব্যাংক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো.মোসলে উদ্দিন জীবন, নাসিক ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.জসিম উদ্দিন, ১২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

 

 

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, চৈতন্য সমাজ উন্নয়ন শিল্পী গোষ্ঠীর অর্থ সম্পাদক আলহাজ্ব মোখলেছুর রহমান প্রধান, সংগঠনের ১নম্বার কার্যকরী সদস্য গাজী মো.লিটন, মো.শামসুল হক, মেজবাহ উদ্দিন বাবুল, পিযুষ কান্তি সরকার, দিয়া মনি, অজিত বাবু, প্রিয়ন্তী সরকার কথা, ন¤্রতা সরকার, গৌরি মনি, প্রভা সহ প্রমুখ।

 

 

এসময় প্রধান অতিথির বক্তব্যে সালমা ওসমান লিপি বলেন, চৈতন্য সমাজ উন্নয়ন শিল্পী গোষ্ঠী যে ধরনের গান রচনা করেন, আমার আশা, আমার প্রত্যাশা এবং আমার শুভকামনা রইল আপনাদের জন্য। আপনাদের গান ছড়িয়ে পড়–ক বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায়, এই গান ছড়িয়ে পড়ক বাংলাদেশের প্রতিটি মানুষের মুখে মুখে এবং এই গান দিয়ে সারা দেশ মুখ্যরিত হউক , উজ্জীবীত হউক, সচেতন হউক দেশের জনগণ।

 

 

আমি আপনাদের সকলের জন্য দোয়া কামনা করছি, আপনারা যেনো আরও বড় শিল্পী হন। আপনারা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, তিনি যেনো আবারও ক্ষমতায় আসতে পারে। আপনারা সংসদ শামীম ওসমানের জন্য দোয়া করবে ও আমার জন্য দোয়া করবেন, আমরা যাতে সব সময় আপনাদের সেবা করতে পারি। পরে আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতি পরিবেশন করা হয়।এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন