লিপি ওসমানকে গাজী লিটন মোখলেছুর রহমান শুভেচ্ছা জানান
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৯ জুলাই ২০২৩, ০২:০৮ পিএম
চৈতন্য সমাজ উন্নয়ন শিল্পী গোষ্ঠীর ৩০ বছর পূর্তি উৎসব উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমানের সহধর্মিণী ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি’কে নৌকা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান চৈতন্য সমাজ উন্নয়ন শিল্পী গোষ্ঠীর ১নং কার্যকরী সদস্য গাজী মো.লিটন ও অর্থ সম্পাদক আলহাজ্ব মোখলেছুর রহমান প্রধান।
গতকাল শনিবার (৮ জুলাই) বিকেল ৪টায় নগরীর পুরাতন কোর্ট সংলগ্ন নারায়ণগঞ্জ জেলা গণগ্রন্থাগার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চৈতন্য সমাজ উন্নয়ন শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি ও রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত সমাজ সেবক জামাল উদ্দিন সবুজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমানের সহধর্মিণী ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক ও চৈতন্য সমাজ উন্নয়ন শিল্পী গোষ্ঠীর উপদেষ্টা এম.এ রাসেল। এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চৈতন্য সমাজ উন্নয়ন শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মো.মজিবুর রহমান।
সম্মাণিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও চৈতন্য সমাজ উন্নয়ন শিল্পী গোষ্ঠীর প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড.শিরিন বেগম, জেলা শ্রমিকলীগের আহবায়ক আবদুল কাদির, নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো.জুয়েল হোসেন।
এবং কেন্দ্রীয় কমিটির পানি উন্নয়ণ বোর্ড শ্রমিক কর্মচারী লীগের সভাপতি মো.সিরাজুল হক, নারায়ণগঞ্জ জেলা জনতা ব্যাংক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো.মোসলে উদ্দিন জীবন, নাসিক ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.জসিম উদ্দিন, ১২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সহ প্রমুখ। এন.হুসেইন রনী /জেসি


