Logo
Logo
×

বিশেষ সংবাদ

ভুল টার্গেটে খুন হন হোসিয়ারী শ্রমিক নয়ন, থানায় মামলা: গ্রেপ্তার ৬

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ জুলাই ২০২৩, ০২:২৭ পিএম

ভুল টার্গেটে খুন হন হোসিয়ারী শ্রমিক নয়ন, থানায় মামলা: গ্রেপ্তার ৬
Swapno


মাদক ব্যবসায়ীদের ভুল টার্গেটের শিকার হয়ে খুন হন হোসিয়ারী শ্রমিক নয়ন শিকদার (১৭)। গলাচিপা বোয়ালিয়া খালে ১৪ নং ওয়ার্ডের আরেক মাদক ব্যবসায়ী শামীমকে খুঁজতে এসে নয়ন শিকদারকে সামনে পেয়ে ছুরিকাঘাত করে হত্যা করে সন্ত্রাসী শাকিল বাহিনী।

 

 

নয়নকে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে শাকিল বাহিনীর দুই সদস্য সেখানে যান এবং নয়নের মৃত্যু নিশ্টিত করে ফোনে কথা বলতে বলতে দৌর দিয়ে বের হয়ে যান বলে শিকার করেন নিহতের স্বজনরা। শুক্রবার রাতে ফতুল্লাহ থানার নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনসরে ১৪ নং ওয়ার্ডে  বোয়ালিয়া খালে ভুইয়ার ভাগ যাওয়ার রাস্তার সামনে বালুর রাখার স্থানে তাতে মারা হয়।

 

 

হোসিয়ারী কর্মী নিহত নয়ন শিকদার (১৭) গলাচিপা পোড়াবাড়ির গলিতে রায়হান মুন্সির বাড়ীর নিচতলার ভাড়াটিয়া জালাল শিকদারের পুত্র। ঘটনার কিছুক্ষণ পরে নয়নের পরিবার পক্ষ থেকে ৪ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

 


নয়ন হত্যাকাÐের ঘটনায় শনিবার বিকেলে নিহতের মা নাসিমা বেগম (৪৩) বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাতনামা আরো ১০-১৫ জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ছয় জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা সকলেই মামলার এজাহারনামীয় আসামী। তারা হলো আল আমিন (২২), জয় (১৮), ইয়াসিন আরাফাত (১৮), জুয়েল (১৮), ফরহাদ (১৮) ও শাওন (১৮)।
 

 


মামলায় উল্লেখ করা হয়, নিহত নয়ন উকিলপাড়া ইউসুফ মিয়ার হোসিয়ারীতে কাজ করতো। শুক্রবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৪ টার দিকে নিহত নয়ন তার বন্ধুদের সাথে খেরার জন্য সেখানে যান এবং তার মা তাকে বাসায় আসার জন্য ডাকলে নয়ন বলে আমি খেলছি পরে আসবো। সে সময় নয়নের মা পূর্ব পরিচিত ফরহাদ ও শাওন কে দেখতে পায়।

 

 


তখন ফরহাদ ও শাওন কৌশলে নিহত নয়নকে বোয়ালিয়া খালস্থ আলমের বালু রাখার স্থানে নিয়ে যায় এবং মার্বেল খেলার ছলে হত্যাকারীদের জন্য অপেক্ষা করিতে থাকে। কিছুক্ষন অপেক্ষা করার পর রাত সাড়ে সাতটার দিকে শাকিলের নেতৃত্বে লেংটা শিপন, কাকা রাসেল, আল-আমিন, জয়, পায়েল, জুয়েল, ইয়াসিন আরাফাত, ফরহাদ, হানিফ, মমিন, মধু, সোহান সাগরসহ অজ্ঞাত নামা ১০/১৫ জন নয়ন কে কুপিয়ে রক্তাক্ত জখম করে।

 

 


নয়ন আত্মরক্ষার্থে ডাক-চিৎকার করলে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এলে হত্যাকারীরা দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা নয়নকে উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষনা করে।

 


নিহতের দুই চাচা দুলাল ও মো. বাসু জানায়, তারা জানতে পেরেছেন শামীম নামের কাউকে খুঁজতে এসে তাদের ভাতিজা নয়নকে হত্যা করেছে। এ হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী শাকিল।

 


নিহতের মামা আলাউদ্দিন জানায়, নয়নের মা আমাকে ফোন করে বলে তুই হাসপাতালে আয় নয়নকে কারা যেনো মারধর করেছে আমি সাথে সাথে সেখানে যাই। সেখানে মোবাইল ফোনে এক যুবক কথা বলছিলো। সাথে দাঁড়িয়ে ছিলো আরেক যুবক। মোবাইল ফোনে কথা বলতে থাকা যুবকটি বলছিলো শাকিল ভাই নয়ন ডেড। এ কথা বলেই তারা দৌড়ে হাসপাতাল থেকে বেরিয়ে যায়। তার ধারনা শাকিলই ওই দুই যুবককে হাসপাতালে পাঠিয়েছিলো।

 


এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া জানান, পূর্ব শত্রæতার জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। হত্যাকারীরা শামীম নামের একজন কে খোঁজ করতে এসে তাকে না পেয়ে নয়নকে ছুরিকাঘাত করে হত্যা করে।

 

 

নিহতের মা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে। হত্যা মামলার এজাহারনামীয় ছয় আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অপর আসামীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।  এন.হুসেইন রনী /জেসি

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন