Logo
Logo
×

বিশেষ সংবাদ

যাদুঘরে ট্যুরিস্ট পুলিশের নিরাপত্তায় সন্তুষ্ট দর্শনার্থীরা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ জুলাই ২০২৩, ০৮:৫২ পিএম

যাদুঘরে ট্যুরিস্ট পুলিশের নিরাপত্তায় সন্তুষ্ট দর্শনার্থীরা
Swapno


ঈদুল আজহার ছুটিতে নারায়ণগঞ্জে সোনারগাঁ জাদুঘর দেখতে আসছেন বিভিন্ন জেলার মানুষ। ঈদের ছুটির অবসরে পরিবার নিয়ে দিনব্যাপী তারা ঘুরে বেড়াচ্ছেন যাদুঘর প্রাঙ্গণ। রবিবার (৯ জুলাই) সকাল থেকে দর্শনার্থী, পর্যটকদের জাদুঘরে আসতে দেখা গেছে। তাদের এ ঘুরে বেড়ানোকে নিরাপদ করতে বাড়তি দায়িত্ব পালন করছে ট্যুরিস্ট পুলিশ।

 

 

যাদুঘরে ঘুরতে আসা কুমিল্লার দাউদকান্দির সোহেল জানান, জাদুঘর দেখেছেন, এখন পুরো যাদুঘর এলাকা ঘুরে দেখবেন। পরিবার নিয়ে সারাদিনের জন্য এখানে ঘুরতে। তবে জাদুঘর এলাকার খাবারের দোকানগুলোতে সুযোগ বুঝে অতিরিক্ত ম‚ল্য আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

 

 

জেলা ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. দেলোয়ার হোসেন জানান, এখানে ঘুরতে আসা সবার নিরাপত্তা নিশ্চিত করতে তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। দর্শনার্থী ও পর্যটকদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছেন কোন সমস্যা আছে কিনা। ঈদে বিভিন্ন স্থান থেকে লোকজন আসছেন, সবাই নির্বিঘ্নে ঘোরাফেরা করছেন।  এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন