Logo
Logo
×

বিশেষ সংবাদ

সোনারগাঁয়ে মেঘনা টোল প্লাজায় ইলেকট্রনিক টোল সিস্টেম উদ্বোধন

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২৩, ০২:৫৭ পিএম

সোনারগাঁয়ে মেঘনা টোল প্লাজায় ইলেকট্রনিক টোল সিস্টেম উদ্বোধন
Swapno

 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা টোলপ্লাজায় টোল প্রদান সহজকরনে সরকারী গেটওয়ে একপাস পাইলটিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

 

 

গতকাল সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজায় আধুনিক প্রযুক্তির টোল আদায় পদ্ধতি উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের সচিব এবিএম আমিনুল্লাহ নূরী। অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে গ্রাহকদের কাছে একপাস এ্যাপস ব্যবহারের বিস্তারিত ও টোল সহজকরন পদ্ধতিতে দ্রুত সময়ে যানবাহনের টোল প্রদান এবং যাত্রীদের গন্তব্যে দ্রুত পৌঁছাতে পারবে।

 

 

এনালক পদ্ধতিতে টোল প্রদান করতে গিয়ে যে সময় টোল প্লাজায় অতিবাহিত হতো একপাশ পদ্ধতিতে টোল দিয়ে তার চেয়ে অনেক কম সময়ে টোল প্রদান করে পরিবহনগুলো নিজ নিজ গন্তব্যে পৌচ্ছে যাবে। এতে করে মেঘনা টোলপ্লাজায় কোন যানজট সৃষ্টির আশঙ্কা থাকবেনা।

 

 

সড়ক পরিবহন মন্ত্রনালয়ের সচিব এ বি এম আমিনুল্লাহ নূরী বলেন, সওজ অধিদপ্তরের নয়টি সেতু ও দুটি সড়কে ইলেট্রনিক টোল কালেকশণ (ইটিসি ) সিস্টেম চালু করা হয়েছে। তার মধ্যে রয়েছে কর্ণফুলি সেতু, মেঘনা সেতু, গোমতি সেতু, ভৈরব সেতু, পায়রা সেতু, খান হাজান আলী (রুপসা) সেতু, চরসিন্দুর সেতু, শহীদ ময়েজ উদ্দিন সেতু, আত্রাই টোল প্লাজা, লালনশাহ সেতু।

 

 

২০২৩ সালের অক্টোবর মাসের পরে ইটিসি ছাড়া কোন যানবাহন টোলপ্লাজা অতিক্রম করতে পারবে না। পাইলটিং কার্যক্রমে টোলপ্লাজার বুথে একপাস এ্যাপের মাধ্যমে যানবাহনের টোল আদায় করা হবে। এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব শামীমা আক্তার, সহজের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী পরিকল্পনা ও উন্নয়ন রেজাউল করিম ও নারায়ণগঞ্জ সড়ক বিভাগ ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।    এন. হুসেইন রনী   /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন