Logo
Logo
×

বিশেষ সংবাদ

নানা কৌশলে বাহিনী দিয়ে জাবেদ বেপারির মাদক ব্যবসা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ জুলাই ২০২৩, ০৩:২২ পিএম

নানা কৌশলে বাহিনী দিয়ে জাবেদ বেপারির মাদক ব্যবসা
Swapno

 

জেলা পুলিশের তলিকাভুক্ত মাদকব্যবসায়ী জাবেদ ব্যাপারী তার মাদক ব্যবসা চালাতে নানা কৌশলের আশ্রয় নিয়েছেন। তার এই কৌশল ধরতে না পায়  গোগনগর ইউনিয়নের সৈয়দপুর হাত বাড়াালেই পাওয়া যায় ফেনসিডিল, ইয়াবা ও গাঁজা সহ নানা ধরণের মাদক।

 

 

পুলিশের তালিকায় সবার উপরে নাম থাকলেও অপকর্ম করেও পুলিশের চোখের সামনে ঘুরছে জাবেদ বেপারি। সূত্র জানায়, গোগনগর ইউনিয়নে কুখ্যাত মাদক স¤্রাট জাবেদের নামে জেলার বিভিন্ন থানায় রয়েছে হত্যা, ডাকাতি ও মাদক মামলাসহ ৮/১০ টি মামলা। এসব মামলায় তাকে দমাতে পারেনি।  

 

 

তার বিশাল বাহিনী দিয়ে সৈয়দপুর পাঠাননগর ও আল-আমিন নগরে মাদক এর আস্তানা গড়ে চলছে মাদকের ব্যবসা। যেখানে দিন-রাত সবসময় হাতের নাগালে পাওয়া যাচ্ছে সকল ধরণের মাদক। সূত্র আরো জানায়, নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন এর ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্নারছোট ভাই তালহার খুব ঘনিষ্ট বন্ধু শহরের শীতলক্ষ্যা তামাকপট্টি এলাকার আলোচিত মাদক ব্যবসায়ী জেলা পুলিশের তালিকাভুক্ত সালাউদ্দিন বিটুর ঘনিষ্ট লোক এই জাবেদ বেপারি।

 

 

তার ছত্রছায়ায় সৈয়দপুর পাঠাননগর ও আল-আমিন এলাকা জুড়ে চল জাবেদ বেপারীর মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছে। জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষে থেকে জেলার শীর্ষ মাদক ব্যবসায়ীদের তালিকা প্রকাশ করে।  ২০১৮ সালে পুলিশ সুপার আনিসুর রহমানের সময় নারায়ণগঞ্জ সদর থানার তালিকাভুক্ত আসামি ছিলেন জাবেদ।

 

 

তাকে ধরার জন্য জেলা পুলিশ পুরস্কার ঘোষণা করেন পাচঁ হাজার টাকা। কিছুদিন জাবেদ পলাতক থেকে আবার এলাকাতে ফিরে এসে মাদক ব্যবসা শুরু করেন। সূত্র জানিয়েছে, শীর্ষ মাদক ব্যবসায়ী জাবেদ বেপারী ২০১৯ সালে ২৬ অক্টোবর সৈয়দপুর আল আমিন এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবা ও ২শ বোতল ফেনসিডিল সহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার হন।

 

 

পরে জাবেদ জামিনে বের হয়ে আবার শুরু করে মাদক ব্যবসা। তার কিছুদিন পরে আবার র‌্যাব-১১ হাতে নিতাইগঞ্জ এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৭৬২ বোতল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজাসহ গোপন সংবাদের ভিত্তিতে মো: জাবেদ বেপারীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রয়ের নগদ ১ লাখ ৮৩ হাজার ৫৯০ টাকা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।
 

 

 

সৈয়দপুর এলাকাবাসীর কয়েকজন নাম না প্রকাশ করার শর্তে জানান, জাবেদ পুরো সৈয়দপুর পাঠান নগর ও আল-আমিন নগর জুড়ে মাদক ব্যবসা করে আসছে । তার বিশাল বাহিনীর জন্য তার বিপক্ষে কেউ মুখ খুলতে পারে না। যদি কেউ বলে তাহলে তাদের ক্ষতি করার জন্য উঠেপড়ে লাগে জাবেদ।

 

 

এলাকাবাসী চায় যাতে এলাকায় জাবেদের মতো কেউ মাদক বিক্রয় করে তাদের সন্তানদের বিপথে নিয়ে যেতে না পারে। এবিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা আনিচুর রহমান বলেন, যেহেতু সে এলকাায় মাদক ব্যবসা করেন বলে জানিয়েছেন। আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। আমাদের পুলিশের নজরদারি সব সময় চলমান রয়েছে। মাদক এর ব্যাপারে কোন ছাড় নয়। এন. হুসেইন রনী   /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন