Logo
Logo
×

বিশেষ সংবাদ

বাবু ও রানার নেতৃত্বে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশাল শোডাউন  

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ জুলাই ২০২৩, ০৮:৩৩ পিএম

বাবু ও রানার নেতৃত্বে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশাল শোডাউন  
Swapno


সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে কেন্দ্র ঘোষিত সমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর স্বেছাসেবকদল নেতা মমিনুর রহমান বাবু ও সাখাওয়াত ইসলাম রানার নেতৃত্বে মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে বিশাল শোডাউন নিয়ে ঢাকার রাজপথে অংশগ্রহণ করেছে।

 

 

বুধবার (১২ জুলাই) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

 

এ সময় সমাবেশে মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা ফেস্টুন- ব্যানারে সুসজ্জিত হয়ে কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সরকারের পদত্যাগসহ ১ দফা দাবিতে শ্লোগান দেন।

 

 

এ সময়ে বাবু ও রানার নেতৃত্বে উপস্থিত ছিলেন, কামাল উদ্দিন মির্জা জনি, নজরুল, হামিদুর রহমান সুমন, বিল্লাল হোসেন, রেদোয়ান আহম্মেদ পাপ্পু, রুহুল আমিন, আমিনুল, শাকিলসহ নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন বিভিন্ন থানা, ইউনিয়ন ওয়ার্ডের নেতৃবৃন্দ প্রমুখ।  এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন