বাজারে ম্যাজিস্ট্রেট দেখলে দাম কমে কাঁচা মরিচের
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৪ জুলাই ২০২৩, ০৮:২৮ পিএম
অসাধুু ব্যবসায়ীদের কারসাজিতে হাঠাৎ মূল্য বৃদ্ধি বাজারে কাঁচা মরিচের। তাই সবোর্চ্চ মূল্য বৃদ্ধি পেয়ে ৭০০ টাকা দরে বিক্রি হয়েছিলো। গত সপ্তাহেও দাম কমে বিক্রি হয়েছে ৩৫০ থেকে ৪০০ দরে।
গত ৩ জুলাই (সোমবার) সারা দেশের মতো নারায়ণগঞ্জ শহরে পাইকারি দ্বিগুবাবুর বাজারে ভোক্তা অধিদপ্তর অভিযান গেলে তাদের সামনে ১০০ টাকা দরে বিক্রি করতে দেখা যায় কাঁচা মরিচ ব্যবসায়ীদের। আবার ম্যাজিস্টেট অভিযান শেষ করে আসা মাত্রই তারা পূর্বের মূল্যে বিক্রি শুরু করে কাঁচা মরিচ। গতকাল বুধবার নারায়ণগঞ্জের পাইকারি দিগুবাবুর বাজার ঘুরে দেখা যায়, প্রকার ভেদে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৬০ টাকা দরে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক মরিচ ব্যবসায়ী বলেন, তারা যদি জোর করে ৩০০ টাকার মরিচ ১০০ টাকায় বিক্রি করায় তাহলে তো আমাদের কিছু করার থাকে না। সে আইসা বলে মরিচ ১০০ টাকার বেশি বিক্রি করলে আমাদেরকে জরিমানা করবে। আমরা গরিব মানুষ সবজি বিক্রি করে সংসারের খরচ চালাই। তার মধ্যে যদি জরিমানা করে তাহলে তো আর আমাদের কোনো উপায় থাকে না।
তার কথার সুর ধরে অপর ব্যবসায়ী বলেন, যে দিন ম্যাজিস্ট্রেট বাজার মনিটরিং করে যায় সেদিন ও আমাদের মরিচ কিনা লাগে ২০০ টাকা দরে। আর উনি আইসা বলে ১০০ টাকা দরে যেন বিক্রি করি। সরকারি লোক বলে কিছু বলতে পারি না। এক প্রকার জোর করে আমাদের লস দিয়ে মরিচ বিক্রি করিয়েছেন তারা।
এ বিষয়ে ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক মো: সেলিমুজ্জামান যুগের চিন্তাকে বলেন, কাঁচা মরিচের দামটা আমদানি আর চাহিদার উপরে নির্ভর করে। তারপরও যদি তারা কম টাকা দিয়ে কিনে অধিক লাভ করে তাহলে আমি ব্যবস্থা গ্রহণ করবো। এস.এ/জেসি


