Logo
Logo
×

বিশেষ সংবাদ

ফতুল্লা মডেল থানায় ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও মশক নিধন কর্মসূচি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ জুলাই ২০২৩, ১২:৫৫ পিএম

ফতুল্লা মডেল থানায় ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও মশক নিধন কর্মসূচি
Swapno


নিজ আঙ্গিনা পরিস্কার করি, ডেঙ্গুমুক্ত আবাস করি’ এ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ হেড কোয়ার্টার ও জেলা পুলিশ সুপারের নির্দেশে ফতুল্লা মডেল থানার কম্পাউন্ড ডেঙ্গুমুক্ত আবাস গড়া ও নিজেদের আঙ্গিনা পরিস্কার করার লক্ষ্যে র‌্যালি ও মশক নিধন কর্মস‚চী উদ্বোধন করেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো.নুরে আজম মিয়া।

 

 

গতকাল শুক্রবার (১৪ জুলাই) সকাল ১১ টায় ফতুল্লা মডেল থানা কম্পাউন্ডে এই কার্যক্রম কর্মস‚চি উদ্ধোধন করেন। এ সময় এডিস মশা নির্ম‚লে ঝুঁকিপ‚র্ণ স্থানগুলো শনাক্ত করে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। বিশেষ করে থানায় বিভিন্ন সময়ে আলামতের পরিত্যক্ত গাড়িগুলোতে ফগার মেশিন দ্বারা স্প্রে করা ও পাউডার ছিটানো হয়। যেন দীর্ঘদিনের পড়ে থাকা গাড়িগুলোতে এডিস মশা বংশ বিস্তার করতে না পারে।

 


ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নুরে আজম মিয়া জানান, সারাদেশে ডেঙ্গুর প্রভাব অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে। ডেঙ্গু বিস্তার রোধে পুলিশের হেড কোয়াটার ও জেলা পুলিশ সুপারের নির্দেশে আজ শুক্রবার বেলা ১১ টায় জেলার পুলিশ লাইন, প্রতিটি ব্যারক, ফাঁড়ি ও থানাতে একযোগে মশন নিধন ও পরিস্কার পরিচ্ছনতার কার্যক্রম শুরু হয়।

 

 

এরই অংশ হিসেবে ফতুল্লা মডেল থানা কম্পাউন্ডের চারপাশে পরিস্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ নেয়া হয়েছে। এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো.মহসিন মিয়া, উপ-পরিদর্শক মো.হারেজ,সহকারী উপরিদর্শক মো.হাবিব সহ থানার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।  এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন