Logo
Logo
×

বিশেষ সংবাদ

‘তিনি ছিলেন রবীন্দ্র ও নজরুল উভয় গবেষণায় আন্তর্জাতিক পুরস্কারজয়ী’

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ জুলাই ২০২৩, ০১:১৩ পিএম

‘তিনি ছিলেন রবীন্দ্র ও নজরুল উভয় গবেষণায় আন্তর্জাতিক পুরস্কারজয়ী’
Swapno


ড. করুণাময় গোস্বামী ছিলেন বাংলাদেশের একজন বিখ্যাত সংগীতজ্ঞ ও সাহিত্যিক। তিনি দুই বাংলার এমন একজন গবেষক যিনি রবীন্দ্র ও নজরুল উভয় গবেষণায় আন্তর্জাতিক পুরস্কারজয়ী। তিনি ২০১২ সালে রবীন্দ্র এবং নজরুল গবেষকের জন্য একুশে পদক এ ভূষিত হয়েছিলেন।  

 

 

গতকাল ১৫ জুলাই (শনিবার) ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের ড. করুণাময় গোস্বামী অডিটোরিয়াম এ ড. করুণাময় গোস্বামী রিসার্চ একাডেমি আয়োজনে এবং আনিসউর রহমান আনিস এর সঞ্চলনায় ড. করুণাময় গোস্বামীর স্মরণসভা অনুষ্ঠিত হয়। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট লেখক, নজরুল গবেষক এবং নিবার্হী পরিচালক কবি নজরুল ইনস্টিটিউট জনাব  এ এফ এম হায়াতুল্লাহ।

 

 

এছাড়া প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আধুনিক ও আন্তজার্তিক শিক্ষা প্রবক্তা, চেয়ারম্যান, বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রæপ এবয় সভাপতি, ড. করুণাময় গোস্বামী রিসার্চ একাডেমি লায়ন এম কে বাশার (পিএমজেএফ)। আয়োজনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ ও অধ্যক্ষ, নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ মোহাম্মদ আব্দুল কাইয়ুম।

 


প্রধান অতিথি বিশিষ্ট লেখক, নজরুল গবেষক এবং কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এ এফ এম হায়াতল্লাহ বলেন, তিনি আমাদের মাঝে প্রায় ৭৩ বছর বেঁচে ছিলেন। তার কথা ও স্মৃতি আমরা সবসময়ই করি। তিনি রবীন্দ্র এবং নজরুল গবেষক ছিলেন, যে কারণে ২০১২ সালে একুশে পদক ভূষিত হন।  

 


প্রধান আলোচক লায়ন এম. কে বাশার পিএমজিএফ (আধুনিক ও আন্তর্জাতিক শিক্ষা প্রবক্তা বিএসবিÑ ক্যামব্রিয়ান এডুকেশন গ্রæপ এবং সভাপতি, ড. করুনাময় গোস্বামী রিচার্জ একাডেমি) বলেন, মানুষ আসলে ক্ষণস্থায়ী, তার স্মৃতি ধরে রাখার জন্য আমরা চেষ্টা করবো।

 


সভাপতি মোহাম্মদ আবদুল কাইয়ুম শিক্ষাবিদ ও অধ্যক্ষ, নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ) বলেন, ড. করুনাময় বহুগুনের অধিকারি। তরুন প্রজন্মের কাছে আমাদের অনুরোধ ড. করুণাময় গোস্বামী জীবনি আদর্শ তারা যেনো অনুসরণ করে চলে। ড. করুণাময় গোস্বামী নামে লাইব্রেরি হলে সেখানে তার লিখা বই নতুন প্রজন্মেরা পড়লে তারাও অনুপ্রাণিত হবে। এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন