সত্য কথা বলার বাস্তবতাটা আরো বেশি কঠিন : মেয়র আইভী
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৬ জুলাই ২০২৩, ০১:৪৪ পিএম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আগে মানুষ দ্বারা কারিগর ছিলেন এখন আমরা এমন একটা জায়গায় গিয়েছে কারো সাথে কথা বলাটা কঠিন হয়ে গিয়েছে সত্যতো বলা যাবেই না। আমাদের নায়রা আপা আমাদের রশ্না আপা আমাদের আফরোজা যে যাই বলুক না কেন মেসেজ ছিলো একটা সিরিয়াস ম্যাসেজ, কথা বলবা বলতে হবে নিজেকে প্রকাশ্যে আনতে হবে।
সে কথা বলাটা কি বলতে পারছি, অনেক ক্ষেত্রে না আর গ্রামেগঞ্জে আরো না। এখানে এসে আমরা অনেকে অনেক কথা বলি, বক্তিতা দিয়ে যাই, বিভিন্ন জায়গায় যাই, অনেক কথা বলে আসি কিন্তু বাস্তবতা আরো কঠিন। এখানে ৩ দিনে যারা কর্মশালা করলাম তাদের মনে হবে না। অনেক শক্তি নিয়ে গেলাম। সেখানে এটা করবো ওখানে এটা করবো।
কিন্তু যে কোন পরিস্থিতির কারণে দুইদিন পরে চুপ হয়ে যাবেন, কেন চুপ হয়ে যাবেন। সব থেকে বড় কথা আপনার ফ্যামিলি আপনাকে সার্পোট দিবে না। যে জিনিসটা আমাদের মেয়েদের পরিবার থেকেই দেখে এসেছি। পরিবারই যেমন আমাদের ধরে রাখে। মায়েদের দৃষ্টিভঙ্গি এখানো চেঞ্জ হয়নি, যে মায়েদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়েছে সেই মায়েদের মেয়েরা অনেক দূর এগিয়ে গিয়েছে। ঢাকায় এক কর্মশালা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আইভী আরো বলেন, আমাদের সর্ব প্রথম যদি কিছু চেঞ্জ করতে হয় তাহলে আমাদের দৃষ্টি ভঙ্গি আমাদের মন মানসিকতা। আমার মেয়েকে আমি কষ্ট করে পালছি, আমার মেয়েকে আমি কষ্ট করতে দিবো না। আমি লেখা পড়া করতে পারিনি আমার মেয়ে লেখাপড়া করবে।
যার জন্য যাই করার দরকার তাই করবো, জমি বেঁচে মেয়েকে বিয়ে দিবো না, জমি বিক্রি করে দরকার হলে পড়াশোনা করাবো এটা হতে হবে আমাদের শ্লোগান বাস্তববাদি শ্লোগান। আর যুদ্ধ আপনাকেই করতে হবে আপনি একজন মেয়ে ফ্যামিলির সাথে আপনাকেই যুদ্ধ করতে হবে। আর এক মাত্র আমাদের সৃষ্টিকর্তাকে ছাড়া কাউকে ভয় পাওয়ার দরকার নেই।
আপনার যা আছে ভাগ্য তা নিয়ে আইছেন আর সেটাকে প্রোমোট করা জন্য সাহসের বিকল্প নেই। যে নারীর সাহস আছে তারা জীবনে কিছু করতে পেরেছে। এখানে যারা আছে তারা বাড়ির দরজা ভেঙ্গে এসেছে। আর আপনারা দেখেন এখন সততার অভাব আমাদের সমাজে। বলা চলে ৯৯% শততা নাই বললেই চলে। আপনারা যদি এখন সার্বে করে দেখেন বাংলাদেশে দেখবেন এখন নারীরা অনেক সরল। এন.হুসেইন রনী /জেসি


