ডেঙ্গু রোধে রাতের আঁধারে ছিন্নমূল মানুষদের মশারি উপহার খোরশেদের
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৮ জুলাই ২০২৩, ০৯:১৭ পিএম
নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে রাতের আধারে ফুটপাতে শুয়ে থাকা ছিন্নম‚ল মানুষদের মাঝে মশারি উপহার দিয়েছেন আলোচিত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। রোববার (১৬ জুলাই) রাত ১২ থেকে শুরু করে ২ টা পর্যন্ত চাষাঢ়া রেললাইন, লঞ্চ টার্মিনাল ঘাট, কেন্দ্রীয় রেলওয়ে ষ্টেশনে এ কার্যক্রম চলে।
এসময় ফুটপাতে শুয়ে থাকা সহায় সম্বলহীন শতাধিক মানুষদের মাঝে মশারি বিতরণের পাশাপাশি ডেঙ্গু সম্পর্কে তাদের সচেতন করেন টিম খোরশেদের স্বেচ্ছাসেবকরা। অনেকে যারা ঘুমাচ্ছিলেন তাদের মাথার উপরে মশারি টানিয়ে দেন টিম খোরশেদের সদস্যরা। কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, আজ শতাধিক মানুষের মাঝে মশারি বিতরণ করা হল।
ডেঙ্গু ভয়াবহভাবে প্রভাব ফেলছে, প্রাণ নিচ্ছে। এই মুহুর্তে সতর্কতা প্রয়োজন। সমাজের এই ছিন্নম‚ল মানুষ যেন ডেঙ্গু থেকে রক্ষা পায় সেজন্য সামান্য এ উদ্যোগ। পর্যায়ক্রমে বন্দর ফতুল্লা সিদ্ধিরগঞ্জে আরো ৫ শতাধিক মশারি বিতরণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন টিম খোরশেদের স্বেচ্ছাসেবক আনোয়ার মাহমুদ বকুল, জয়নাল আবেদীন, রানা মজিব, নামজুল কবীর নাহিদ, রশিদুর রহমান রুশো, আওলাদ হোসেন, শওকত খন্দকার, মুজিবর রহমান সরকার, আমোয়ার হোসেন, সুমন দেওয়ান, নাঈম মোল্লা, রিটন দে। এন.হুসেইন রনী /জেসি


