Logo
Logo
×

বিশেষ সংবাদ

রফিকুল ইসলামের উদ্যেগে রূপগঞ্জে আ.লীগের শান্তি মিছিল

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২৩, ০১:৫৮ পিএম

রফিকুল ইসলামের উদ্যেগে রূপগঞ্জে আ.লীগের শান্তি মিছিল
Swapno


দেশব্যাপী বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শান্তি মিছিল, মোটর শোভাযাত্রা এবং সমাবেশসহ নানা কর্মসূচী পালন করা হয়েছে।  

 

 

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় বুধবার সকালে কাঞ্চন পৌরসভার কেন্দুয়া এলাকায় দ্বিতীয় দিনের মতো এই কর্মসুচী পালন করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।  

 

 

গতকাল সকালে কাঞ্চন পৌরসভার মেয়র ও যুবলীগ সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান ভুইয়া, রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।  

 

 

এসময় বক্তারা বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাস ও বিশৃংখলার তীব্র নিন্দা জানিয়ে তাদের প্রতিহত করতে দলীয় নেতা-কর্মীদের সোচ্চার হওয়ার আহবান জানান। এছাড়া দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার অঙ্গীকার করেন নেতৃবৃন্দ।

 

 

তারা বলেন, আলহাজ্ব রফিকুল ইসলামের নেতৃত্বে রূপগঞ্জের রাজপথে তারা কোন অগ্নি সন্ত্রাস হতে দিবে না। সমাবেশ শেষে শান্তি মিছিল ও মোটর শোভাযাত্রা বের করেন আওয়ামীলীগ ও বিভিন্ন সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা। উপজেলার বিভিন্ন এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই শান্তি মিছিল ও মোটর শোভাযাত্রা থেকে বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে সাধারণ মানুষদের সচেতন হওয়ার আহবান জানানো হয়।  এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন