Logo
Logo
×

বিশেষ সংবাদ

শান্তি সমাবেশে জেলা কৃষকলীগের বিশাল মিছিল নিয়ে যোগদান

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০ জুলাই ২০২৩, ০১:৫৯ পিএম

শান্তি সমাবেশে জেলা কৃষকলীগের বিশাল মিছিল নিয়ে যোগদান
Swapno


বিএনপি জামাত জোটের দেশ বিরোধী চক্রান্ত ও নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন অব্যাহত রাখার পক্ষে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের আয়োজিত শান্তি সমাবেশে বিশাল মিছিল যোগদান করেন নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের নেতৃবৃন্দ। গতকাল বুধবার (১৯ জুলাই) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ শান্তি সমাবেশের আয়োজন করা হয়।

 

 

এসময় নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগের আহবায়ক এড.এস.এম.ওয়াজেদ আলী খোকন ও জেলার সদস্য সচিব শাহজামাল খোকনের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে মহানগর আওয়ামীলীগের শান্তি সমাবেশে যোগ দেন কৃষকলীগের নেতৃবৃন্দ। এসময় মিছিলে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম মোল্লা।

 

 

আব্দুস সালাম সেলিম, এম.করিম, মো.ইউসুব আলী, মো.মাসুদ রানা, সদস্য হাজী আব্দুর কাসেম, কামরুজ্জামান আবুল, ফতুল্লা থানা কৃষকলীগ নেতা মো.হানিফ, হুমায়ন, নারায়ণগঞ্জ সদর থানা কৃষকলীগ নেতা কাসেম সম্্রাট, বন্দন থানা কৃষকলীগ নেতা শাহ-আলম, আব্দুল সালাম।

 

 

সোনারগাঁ থানা কৃষকলীগ নেতা জহিরুল ইসলাম খোকন, মো.স্বাধীন, শাকিল, আরও উপস্থিত ছিলেন মো.আলী হোসেন, বাবু রুনু রায় নন্দী সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।  এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন