ডা. শাহাদাৎ হোসেনের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২১ জুলাই ২০২৩, ০৪:২৬ পিএম
আজ ২১ জুলাই ২০২৩ ডা. শাহাদাৎ হোসেনের ২৯তম মৃত্যুবার্ষিকী। তিনি ছিলেন ভাষা-সংগ্রামী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য। আশির দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। পেশায় ছিলেন দন্ত-চিকিৎসক। কলকাতা থেকে পড়াশুনা শেষে ১৯৪৬ সালে নারায়ণগঞ্জ শহরের ৪৮ সিরাজদ্দৌল্লা রোডে চিতিৎসাকেন্দ্র স্থাপন করেন।
তখন তিনি ছিলেন নারায়ণগঞ্জ শহরে প্রথম ও একমাত্র দন্ত-চিকিৎসক। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। ১৯৬৪ সালে সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। ১৯৯৪ সালের ২১ জুলাই তিনি মৃত্যু বরণ করেন। এন.হুসেইন রনী /জেসি


