Logo
Logo
×

বিশেষ সংবাদ

অতিরিক্ত কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলামকে সম্মাননা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ জুলাই ২০২৩, ০৩:০০ পিএম

অতিরিক্ত কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলামকে সম্মাননা
Swapno


জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলামকে সম্মাননা প্রদান করেছে সোনালী রোদ্দুর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখায় তাকে এ সম্মাননা প্রদান করে সংগঠনটি। গতকাল  শুক্রবার (২১ জুলাই) বিকেলে তল্লার আজমেরীবাগ এলাকায় নুরুল ইসলাম স্মৃতি পাঠাগারে এ আয়োজন করা হয়।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ শিক্ষক মোস্তফা সাইফুল ইসলাম।প্রভাতী ফাউন্ডেশনের চেয়ারম্যান ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের উপদেষ্টা ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদা মালা, সোনালী রোদ্দুর সংগঠনের সভাপতি পাপন সরকার।

 

 

এবং সাধারণ সম্পাদক শ্রাবস্তী সুহাসিনী, সোনাকান্দা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শেখ কামাল, নুরুল ইসলাম স্মৃতি পাঠাগারের গ্রন্থাগারিক মেহরাব হোসেন রাতুল প্রমুখ। এছাড়া স্কুলপড়–য়া নুরুল ইসলাম স্মৃতি পাঠাগারের খুদে সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, মর্তুজা শরিফুল ইসলাম এ সমাজে শিক্ষা ও সংস্কৃতিতে বিশেষ ভূমিকা রেখে যাচ্ছেন।

 

 

সরকারি চাকুরিজীবী হওয়ায় তাকে অনেক ব্যস্ততার মধ্য দিয়ে যেতে হয়।তারপরও তিনি কোমলমতি শিশু-কিশোরদের কথা ভাবেন, তাদের জন্য পাঠাগার স্থাপন করেছেন। পরিচ্ছন্নতায় উদ্বুদ্ধ করতে তিনি গড়ে তুলেছেন পরিচ্ছন্ন বাংলাদেশ নামে সংগঠন।

 

 

তিনি এ সমাজে এক অনন্য দৃষ্টান্ত। বক্তারা আরও বলেন, মানুষের দৈহিক উচ্চতা দিয়ে নয় হৃদয়ের উচ্চতা দিয়ে বিবেচনা করতে হবে।জীবন ক্ষণস্থায়ী তাই প্রতিটা মুহুর্ত্বকে উপভোগ করতে হবে। এ সমাজে সংস্কৃতি চর্চা বাড়াতে হবে।  এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন