নাট্য শিল্পী কল্যাণ জোট নারায়ণগঞ্জ জেলার আত্মপ্রকাশ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৩ জুলাই ২০২৩, ০২:৩৩ পিএম
গতকাল শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাব লি. গেষ্টহাউজ ক্যাফেটেরিয়ায় সুষ্ঠু ধারার সংস্কৃতির চর্চার অঙ্গীকার নিয়ে নাট্য শিল্পী কল্যাণ জোট নারায়ণগঞ্জ জেলার শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়। এম. আর হায়দার রানা এর সঞ্চালনায়ও জোটের সভাপতি আলহাজ্ব ফয়েজউদ্দিন আহমদ লাভলু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন নারায়ণগঞ্জ ক্লাব লিঃ এর প্রেসিডেন্ট আসিফ হাসান মাহমুদ।
তিনি নারায়ণগঞ্জের হারিয়ে যাওয়া সোনালী অতীত মঞ্চনাটককে নাট্য শিল্পী কল্যাণ জোটের মাধ্যমে ফিরিয়ে আনার অভিপ্রায় ব্যক্ত করেন। এছাড়াও এ জোটের উত্তরোত্তর সমৃদ্ধি, সাফল্য ও শুভকামনা করেন। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো.আশরাফ।এ সময় নাট্য শিল্পী কল্যাণ জোটের উপদেষ্টাগণসহ বিপুল সংখ্যক নাট্যশিল্পী উপস্থিত ছিলেন। এন.হুসেইন রনী /জেসি


