রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন অতিরিক্তি জেলা প্রশাসক(রাজস্ব)
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৭ জুলাই ২০২৩, ১২:৩৯ পিএম
নারায়ণগঞ্জ জেলার শুদ্ধাচার পুরস্কার-২০২৩ । জেলা প্রশাসক মোঃ মঞ্জরুল হাফিজ মহোদয় জেলা পর্যায়ের শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত এইচ .এম, সালাউদ্দীন মনজু, অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) এর হাতে পুরস্কার তুলে দেন। গতকাল বুধবার (২৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজের কাছ এ পুরস্কার গ্রহণ করেন তিনি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রবর্তিত সরকারি কর্মচারীদের পেশাগত দক্ষতা, সততা ইত্যাদির উপর ভিত্তি করে এ পুরস্কা প্রদান করা করা হয়। ২০১৭ সালের ৬ এপ্রিল শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা প্রকাশিত হয়। ‘সোনার বাংলা গড়ার প্রত্যয়, জাতীয় শুদ্ধাচার কৌশল’ শিরোনামে জাতীয় শুদ্ধাচার কৌশল ২০১২ সালে মন্ত্রিসভা বৈঠকে অনুমোদন করে।
সরকারের মন্ত্রণালয়, বিভাগ বা রাষ্ট্রীয় অন্যান্য প্রতিষ্ঠানের নির্বাচিত কর্মচারীদের পুরস্কার প্রদানের উদ্দেশ্যে শুদ্ধাচার পুরস্কার নীতিমালা প্রণয়ন করা হয়। কর্মচারী বলতে মন্ত্রণালয়, বিভাগ, বা অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীকে বোঝানো হয়েছে।
শুদ্ধাচার চর্চার ১৮টি ক্ষেত্রে ৫ নাম্বার করে মোট ৯০ নাম্বার এবং মন্ত্রণালয়, বিভাগ, অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, দফতর বা সংস্থা কর্তৃক ধার্যকৃত অন্যান্য কার্যক্রমে ১০ নাম্বার; মোট ১০০ নাম্বারের মধ্যে একজন কর্মচারীকে যাচাইবাছাই করে পুরস্কারের জন্য মনোনীত করা হয়। শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত কর্মচারীরা পুরস্কার হিসেবে একটি সার্টিফিকেট এবং এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাবেন। এন.হুসেইন রনী /জেসি


