Logo
Logo
×

বিশেষ সংবাদ

শীতলক্ষ্যায় ২৭ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ জুলাই ২০২৩, ১২:৪১ পিএম

শীতলক্ষ্যায় ২৭ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা
Swapno


সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রীজ ও এর আশপাশের এলাকায় শীতলক্ষ্যা নদীর তীর দখল করে গড়ে উঠা ২৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ-র নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ। গতকাল বুধবার (২৬ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়।

 

 

এ সময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ'র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মোঃ শহীদুল্লাহ, উপ-পরিচালক মোঃ ইসমাইল হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি এস্কেভেটর (ভেকু) দিয়ে ১৮টি পাকা ও আধা পাকা স্থাপনা, ৫টি বাঁশের জেটি ও ৪টি ড্রেজারের পাইপসহ মোট ২৭টি অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।

 

 

এসময় অবৈধভাবে বিআইডব্লিউটিএ এর জায়গায় বালু রাখার দায়ে কাঁচপুর ব্রীজ এলাকার মো: হারুন নামের একজনকে বিশহাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযানকালে বিপুলসংখ্যক পুলিশ, নৌপুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

গতকাল বিকেলে অভিযানের এ বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ'র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মোঃ শহীদুল্লাহ। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নদীর দখলদারদের বিরুদ্ধে আমাদের এ ধরণের অভিযান নিয়মিত পরিচালিত হবে।  এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন