Logo
Logo
×

বিশেষ সংবাদ

উপস্থিত না থাকায় ওসির উপর সেলিম ওসমানের ক্ষোভ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ জুলাই ২০২৩, ০৯:০৮ পিএম

উপস্থিত না থাকায় ওসির উপর সেলিম ওসমানের ক্ষোভ
Swapno

 

# স্বশরীরে উপস্থিত থাকার কোন বাধ্য বাধকতা নাই : ওসি

 

 

রাষ্ট্রের যেসব ব্যক্তি দায়িত্ব, অবস্থান ও মর্যাদার দিক দিয়ে বিশেষভাবে গুরুত্ব বহন করেন এবং যাঁদের নিরাপত্তা বিঘ্ন ঘটলে দেশ ও জাতি গভীর সংকটে পতিত হয় তাঁদের ভিভিআইপি (ভেরি ভেরি ইমপর্টেন্ট পার্সন) এবং ভিআইপি (ভেরি ইমপর্টেন্ট পার্সন) বলা হয়। এর বাইরে ব্যবসা-বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা যারা রাখেন তাঁদেরকে বলা হয় সিআইপি (কমার্সিয়ালি ইম্পর্টেন্ট পার্সন)।

 

এর মধ্যে ভিভিআইপি’র মর্যাদা ও নিরাপত্তা শুধুমাত্র রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানই ভোগ করতে পারেন। তবে ভিআইপি’র তালিকাটা অনেক বড়। এর মধ্যে জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরাও আছেন। সেই বিধি অনুযায়ী একজন সাংসদও পুলিশি নিরাপত্তার দাবিদার। তবে এবার একটি অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমানকে পুলিশি নিরাপত্তা প্রদানে থানার ওসি উপস্থিত না থাকায় সেই ওসির প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

 

গতকাল বুধবার বেলা ১১টায় বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকার একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বন্দর থানার ওসি আবু বক্কর সিদ্দিক এর উপর ক্ষোভ প্রকাশ করেছেন এমপি সেলিম ওসমান। এমপি সেলিম ওসমান এবারের কোরবানীর ঈদে তার নিজের ফার্মের গরুর বিক্রির টাকায় বন্দরের নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার এতিমদের জন্য একটি ৬তলা ফাউন্ডেশন এবং ৩তলা পর্যন্ত ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর উদ্বোধন করার জন্য গতকাল বুধবার সেখানে উপস্থিত হন।

 

কিন্তু সেখানে উপস্থিত ছিলেন না বন্দর থানার অফিসার ইনচার্জ মো. আবু বক্কর সিদ্দিক। এর আগে ওসি ক্রাইম বিষয়ক একটি জরুরী সভায় তার উপস্থিত থাকতে হবে বিধায় এই আয়োজনে সশরীরে উপস্থিত থাকতে পারবেন না বলে ফোনের মাধ্যমে সাংসদ সেলিম ওসমানকে জানিয়েছেন। সেই আয়োজনে নিরাপত্তা রক্ষায় পুলিশি নিরাপত্তা প্রদানসহ তার স্থলে একজন পুলিশ কর্মকর্তাকেও পাঠিয়েছেন বলে জানা যায়। তবে ওসি কেন নিজে হাজির হলেন না সেই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

 

বক্তব্য প্রদানকালে এমপি সেলিম ওসমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি বন্দরে আসি যাই, কিন্তু কোনদিন আমি অন্য এমপিদের মত নিরাপত্তা চাই না। আমার গাড়ির আগে পিছেও আমি পুলিশের গাড়ি রাখি না। আজকে এখানে একটি মহৎ কাজের উদ্বোধন হবে। যেখানে প্রায় ৫ হাজার মানুষ হয়েছে এখানে নিরাপত্তা দেওয়া পুলিশের দায়িত্ব। আজকে ওনি আমাকে ফোন করে বলেন ওনার একটি মিটিংয়ে যেতে হবে। ক্রাইম সভার মিটিং।

 

তিনি বলেন, আমি জনগণের কাছে এবং সাংবাদিকদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আমি কি বিরোধী দলীয় এমপি? এসে দেখলাম একজন অফিসার (পুলিশ কর্মকর্তা) আমার চেয়ার দখল করে বসে আছেন। ফেরিঘাটে আমি দেখলাম আমার নেতা কর্মীরা আমার জন্য সব ধরণের প্রস্তুতি নিয়ে রেখেছে আমাকে পার করে নিয়ে আসার জন্য। সেখানে আমি বিন্দু পরিমান একটা পুলিশ দেখিনি। আমি অন্তরে খুব দুঃখ নিয়ে গেলাম পুলিশের এই ব্যবহারের জন্য।

 

এই বিষয়ে জানতে চাইলে বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক বলেন, আমি ওনার অনুষ্ঠানে পুলিশি নিরপত্তার ব্যবস্থা নিয়েছি। আমাকে একটি গুরুত্বপূর্ণ সভায় থাকতে হবে বলে আমি ফোন করে ওনাকে জানিয়েছি। এ ধরণের একটি আয়োজনে ওসির স্বশরীরে উপস্থিত থাকার কোন বাধ্য বাধকতা নাই বলেও জানান তিনি। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন