Logo
Logo
×

বিশেষ সংবাদ

রংধনু গ্রুপের চেয়ারম্যানের বাবা হাজী মো.আমান উল্লাহ আর নেই

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৮ জুলাই ২০২৩, ০১:৫৪ পিএম

রংধনু গ্রুপের চেয়ারম্যানের বাবা হাজী মো.আমান উল্লাহ আর নেই
Swapno


রূপগঞ্জে রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ মো. রফিকুল ইসলামের বাবা হাজি মো. আমান উল্লাহ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮০ বছর।

 

 

তিনি তিন ছেলে (রফিকুল ইসলাম, সফিকুল ইসলাম, মিজানুর রহমান), চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রূপগঞ্জের নাওড়ায় নিজ গ্রামে বাদ এশা মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এতে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক), নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার হাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।

 

 

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য কাজীম উদ্দিন আহমেদ ধনু, প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মুস্তাফিজ শফি, রংধনু মিডিয়া গ্রুপের নির্বাহী পরিচালক ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোরছালীন বাবলা, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভূইঁয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল।

 

 

 তারাব পৌর মেয়র হাছিনা গাজী, কাঞ্চন পৌর মেয়র রফিকুল ইসলাম, ব্যারিস্টার শামীম আজিজ, এশিয়ান টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ, দাউদপুর ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার, ভোলাবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু।

 

 

রূপগঞ্জ ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান সালাউদ্দিন ভূইঁয়া, কারণ পৌরসভার সাবেক মেয়র মাহবুবুর রহমান খান, ভুলতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু দাউদ মোল্লা, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হোসেন ভ‚ইয়া রানু, অ্যাডভোকেট তায়েবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য হাবিবুর রহমান হাবিব।

 

 

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান মেহের, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীনসহ নানা শ্রেণি পেশার হাজার হাজার মানুষ। বাবার আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম।  

 

 

এর আগে হাজি মো. আমান উল্লাহ মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক), রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভূইঁয়া, বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির ও মোস্তাফিজুর রহমান ভূইঁয়া দিপু, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল।

 

 

তারাব পৌর মেয়র হাছিনা গাজী, কাঞ্চন পৌর মেয়র রফিকুল ইসলাম প্রমুখ। রংধনু গ্রুপের চেয়ারম্যানের বাবার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন যুগের চিন্তার সম্পাদক মোরছালীন বাবলা। তিনি বলেছেন, ‘হাজি মো. আমান উল্লাহর মৃত্যুতে প্রতিদিনের বাংলাদেশ পরিবার গভীরভাবে শোকাহত।

 

 

শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি জানাই সমবেদনা।’ শোক জানিয়েছে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনও।   এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন