রূপগঞ্জে ৫ দিন ব্যাপী ৩৬৭তম রোভার স্কাউটস ইউনিট লিডার বেসিক কোর্স
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০২ আগস্ট ২০২৩, ১২:১২ পিএম
রূপগঞ্জে ৫ দিন ব্যাপী ৩৬৭ তম রোভার স্কাউটস ইউনিট লিডার বেসিক কোর্স শুরু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার কাঞ্চন এলাকায় সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ অডিটরিয়ামে এ কোর্সের উদ্বোধন করেন বাংলাদেশ রোভার অঞ্চলের সহ সভাপতি প্রফেসর এএইচ এম এ ছালেক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রোভার স্কাউটস এর এর সহকারী কমিশনার লায়ন মোজাম্মেল হক ভ‚ইয়া। উপস্থিত ছিলেন, জেলা রোভার স্কাউটস এর সহ সভাপতি ও অত্র কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর মালুম, বাংলাদেশ রোভার অঞ্চলের যুগ্ম সম্পাদক এএসএম মোস্তাফিজুর রহমান।
জেলা রোভার স্কাউটস এর কমিশনার আরিফ মিহিরসহ অনেকে। ৫ দিন ব্যাপী এ বেসিক কোর্সে ১০ প্রশিক্ষক জেলার বিভিন্ন কলেজ, মাদ্রাসা ও মুক্তদলের মোট ৩৪ জন প্রশিক্ষনার্থীকে প্রশিক্ষন দিবেন। আগামী ৫ আগষ্ট আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হবে এ কোর্সের। এন. হুসেইন রনী /জেসি


