Logo
Logo
×

বিশেষ সংবাদ

ফতুল্লার সর্বত্র ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০২ আগস্ট ২০২৩, ১২:২৬ পিএম

ফতুল্লার সর্বত্র ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু
Swapno

 

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের ফতুল্লা থানা এলাকায় ভয়ানক ভাবে ছড়িয়ে পরেছে ডেঙ্গু। ফতুল্লার চারটি ইউনিয়নে শত শত লোক মারন ব্যাধি ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। প্রতিটি পাড়া মহল্লায় এখন অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন।

 

 

ফলে ফতুল্লা জুড়ে এখন ডেঙ্গু আতংক বিরাজ করছে। ফতুল্লা থানার যে চারটি ইউনিয়নে ডেঙ্গুর বিস্তার ঘটেছে সেগুলো হলো কাশীপুর, এনায়েতনগর, ফতুল্লা এবং কুতুবপুর। এসব ইউনিয়নের বাসিন্দারা জানিয়েছেন এসব ইউনিয়নে কখনোই মশক নিধন করা হয় না। তাই সারা বছরেই মশার কামড় খেতে হয়।

 

 

কিন্তু এ সময়ে এসে যে এডিস মশার উৎপাত শুরু হয়েছে তাতে ব্যাপক ভাবে ডেঙ্গু ছড়িয়ে পরেছে। তাই তারা আতংকিত হয়ে পরেছেন। ফতুল্লাবাসী জানিয়েছে এলাকাটি কোনো সিটি করপোরেশন এবং পৌর এলাকা না হওয়ায় এখানে মশক নিধন করা হয় না। এলাকাটির সকল প্রকারের উন্নয়নের দায়িত্ব সংসদ সদস্য একেএম শামীম ওসমান তার নিজের হাতে রেখেছেন।

 

 

তাই এলাকায় মশক নিধনের দায়িত্বও তার হাতে। কিন্তু কোথাও কোনো মশার ওষুধ ছিটাতে দেখা যাচ্ছে না। তাই ঘরে ঘরে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে মানুষ। ফলে অবিলম্বে ফতুল্লায় মশক নিধন কার্যক্রম শুরু করার জন্য এলাকাবাসী সংসদ সদস্য শামীম ওসমানের প্রতি আহবান জানিয়েছেন।   এন. হুসেইন রনী   /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন