Logo
Logo
×

বিশেষ সংবাদ

সেলিম ওসমানের সুস্থতা কামনায় ইয়ার্ন মার্চেন্টস্ এসোসিয়েশনে দোয়া

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩, ০১:১৮ পিএম

সেলিম ওসমানের সুস্থতা কামনায় ইয়ার্ন মার্চেন্টস্ এসোসিয়েশনে দোয়া
Swapno

 

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের সফল অস্ত্রোপচার ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহ্ফিল করেছে বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস্ এসোসিয়েশন। সংগঠনটির প্রধান কার্যালয় নারায়ণগঞ্জের টানবাজারে বুধবার (২ আগস্ট) বাদ যোহর এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

 

 

বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস্ এসোসিয়েশনে’র সভাপতি লিটন সাহার নেতৃত্বে সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. মোজাম্মেল হক, সহ-সভাপতি মোস্তফা এমরানুল হক মুন্না, কার্যকরী পরিষদ সদস্য মো. মজিবুর রহমান, মো. আমিন উদ্দিন, মো. সিরাজুল হক হাওলাদার সিরাজ, মো. আকবর হোসেন, মো. তাইজউদ্দিন আহম্মেদ, মো. মাহমুদুল হাসান মনির, মোহাম্মদ মুসা, মো. মজিবুর রহমান (২), অসীম কুমার সাহা।

 

 

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইলডাইস এন্ড কেমিক্যাল মার্চেন্টস্ এসোসিয়েশনে’র পরিচালনা পরিষদ সদস্য মো. জাহাঙ্গীর আলম তালুকদার, মো. জসিম উদ্দিন, মাহমুদুল হাসান বাবু, সুরজিত রায় এবং মো. শফিকুল করিম সহ বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ।

 

 

চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশ্যে গত ২৭ জুলাই দুপুরে ঢাকা থেকে রওনা হন সেলিম ওসমান। বর্তমানে তিনি দেশটির ‘বামরুনগ্রাদ’ নামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আগামী ৫ আগস্ট তাঁর অস্ত্রোপচার হবে বলে জানা গেছে।   এন. হুসেইন রনী   /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন