সেলিম ওসমানের সুস্থতা কামনায় বন্দর উপজেলার দোয়া
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩, ০১:২৮ পিএম
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমানের সুস্থতা কামনায় বন্দরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার হলরুমে এ আয়োজন করা হয়।
বন্দর উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরত এ খুদার সভাপতিত্বে দোয়ায় অংশ নেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ রশিদ, বন্দর থানা অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান।
বন্দর ইউপি’র চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ, ধামগড় ইউপি’র চেয়ারম্যান কামাল হোসেন, বন্দর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাইন উদ্দিন আহমেদ, আক্তার হোসেন বিএ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম প্রমূখ।
এ সময় থাইল্যান্ডে চিকিৎসায় থাকা নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের ৩টি মেজর অপারেশনের সফলতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন, বন্দর উপজেলা পরিষদের মসজিদের ইমাম ও খতিব মাওলানা মফিজুল ইসলাম। এন. হুসেইন রনী /জেসি


