Logo
Logo
×

বিশেষ সংবাদ

রায়ের বিরুদ্ধে বিক্ষোভ করবে  বিএনপির তিন অঙ্গসংগঠন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩, ০১:৫৫ পিএম

রায়ের বিরুদ্ধে বিক্ষোভ করবে  বিএনপির তিন অঙ্গসংগঠন
Swapno

 

বর্তমানে বিএনপির সকল আন্দোলণ সংগ্রামে ব্যাপক ভ‚মিকা পালন করে থাকে জেলা ও মহানগর বিএনপির তিন অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল। কয়েকদিন আগে ঢাকার বিভাগীয় তারুণ্যের সমাবেশে শান্তিপূর্ন বিপ্ল ঘটিয়েছে এ তিন অঙ্গ সংগঠন।

 

 

এবার যৌর্থভাবে আজকে তারেক-জোবাইদার বিরুদ্ধে রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করবে এই সংগঠন গুলো জানা গেছে, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছরের কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তারেকের স্ত্রী ডা. জোবায়দা রহমানের তিন বছরের কারাদন্ডের আদেশ দেওয়া হয়।

 

 

(২ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ রায় ঘোষণা করেন। দুদক আইনের ২৬(২) ধারায় তারেক রহমানের তিন বছর ও ২৭(১) ধারায় ছয় বছরের কারাদন্ডের আদেশ দেন আদালত। দুই ধারার সাজা একসঙ্গে চলবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন। দুদক আইনের ২৭(১) ধারায় জোবায়দা রহমানের তিন বছরের কারাদন্ডের আদেশ দেন আদালত।

 

 

কারাদন্ডের পাশাপাশি তারেক রহমানকে তিন কোটি টাকা অর্থদন্ড দিয়েছেন আদালত। অর্থদন্ড অনাদায়ে তাকে আরও তিন মাস সাজা ভোগ করতে হবে। অন্যদিকে জোবায়দা রহমানকে কারাদন্ডের পাশাপাশি ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে তাকে আরও এক মাস সাজা ভোগ করতে হবে।

 

 

সেই সঙ্গে তারেক-জোবায়দা দম্পতির অপ্রদর্শিত সম্পদ হিসেবে দুই কোটি ৭৪ লাখ ৯৩ হাজার ৮৭ টাকা রাষ্ট্রের অনুক‚লে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। এই আদালতের রায় নিয়ে অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বলেন, এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম যুগের চিন্তাকে বলেন, দেশ নায়ক তারেক রহমান ও তার স্ত্রী জোবায়েদা রহমানের বিরুদ্ধে এই সরকারের আদালত কতৃক যে রায় প্রদান করা হয়।

 

 

এই রায়ের তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানিয়ে জেলা বিএনপির সাথে একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল করেছি। কালকে কেন্দ্র ষোষিত তিন অঙ্গ সংগঠনের যৌর্থ কর্মসূচি পালন করবো। এটাকে নিয়ে বর্তমানে আমরা নানা প্রস্তুতি নিচ্ছি আশা করি আগামীকাল ব্যাপকভাবে আমরা এই কর্মসূচি পালন করবো নগরীতে এই মিথ্যা প্রতিবাদের বিক্ষোভে গর্জন সৃষ্টি করবো।

 

 

মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাউসার আহম্মেদ আশা যুগের চিন্তাকে বলেন, আলাদতে যে ফরমায়েস রায় দেওয়া হয়েছে এই রায়ের বিরুদ্ধে আমাদের অঙ্গ সংগঠনের যারা রয়েছে। আমরা সকলে একত্রিত হয়ে ও ঐক্যবদ্ধ হয়ে এই মিথ্যা মামলা প্রতাহারের দাবি জানাবো।

 

 

জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি যুগের চিন্তাকে বলেন, দেশ নায়ক তারেক রহমান ও তার স্ত্রী জোবায়েদা রহমানের বিরুদ্ধে এই সরকারের আদালত কতৃক যে রায় প্রদান করা হয়। এর বিরুদ্ধে আমরা রাজপথে আগামীকাল কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে নামবো। আর এখানে তারেক রহমান সাহেবের স্ত্রীর নামে ও এই মিথ্যা মামলা রায় হয়েছে।

 

 

কিন্তু সে কোন রাজনীতিতে যুক্ত না। এই সরকার আমাদের দাবিয়ে রাখার  জন্য এই ধরনের মিথ্যা মামলা দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে হয়রানি করতে চাচ্ছে কিন্তু এতে কোন লাভ হবে না। আমরা জাতীয়তাবাদী যুবদল এই স্বৈরাচারি চক্রের বিনাশ ঘটাবো।আগামীকাল নগরীতে বিক্ষোভের মাধ্যমে এই শান্তিপর্ণ বিপ্লব ঘটবো।

 

 

মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ আহম্মেদ যুগের চিন্তাকে বলেন, দেশ নায়ক তারেক রহমান ও তার স্ত্রী জোবায়েদা রহমানের বিরুদ্ধে এই সরকারের আদালত কতৃক যে রায় প্রদান করা হয়। এই রায়ের তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানিয়ে মহানগর বিএনপির সাথে আজকে মহানগর যুবদল।

 

 

আবার কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি হিসেবে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল বিক্ষোভের কর্মসূচি দেওয়া হয়েছে। আমরা এই কর্মসূচিকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছি। আর আপনারা জানেন সাগর রুনি হত্যা মামলায় আদালতে তদন্ত প্রতিবেদন জমা ১১ বার পেছালো, বিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন জমার তারিখ ৭৩ বার পেছালো আর জনাব তারেক রহমান ও ডা. জুবায়েদা রহমানের বিরুদ্ধে মিথ্যা ঘটনার ভুয়া মামলায় মাত্র ১ মাস ২০দিনে ৪২ জনের স্বাক্ষীতে রায়।

 

 

তার মানে বুঝা চলে এখানে একটি নাকটীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমর আজকে এই বিক্ষোভে এই মিথ্যা মামলার প্রতিবাদ করবো। মহানগর ছাত্রদলের সভাপতি রাবিকুর রহমান সাগের যুগের চিন্তাকে বলেন, দেশ নায়ক তারেক রহমান ও তার স্ত্রী জোবায়েদা রহমানের বিরুদ্ধে এই সরকারের আদালত কতৃক যে রায় প্রদান করা হয়।

 

 

এই রায়ের তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানিয়ে মহানগর বিএনপির সাথে আজকে মহানগর ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছি। আবার কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি হিসেবে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল  আগামী কাল ব্যাপক প্রস্তুতি রেখিছি বিকেলে খানপুরে প্রেগাম করার জন্য। আর এই মিথ্যা রায়ের প্রতি বিক্ষোভ করবে এই তিন অঙ্গ সংগঠন।   এন. হুসেইন রনী   /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন