Logo
Logo
×

বিশেষ সংবাদ

তারেক-জোবাইদার রায়ের বিরুদ্ধে না.গঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩, ০১:৫৬ পিএম

তারেক-জোবাইদার রায়ের বিরুদ্ধে না.গঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ
Swapno

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।

 

 

নারায়ণগঞ্জের খানপুর এলাকায় বুধবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৪ টায় এ বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি খানপুর এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের নেতৃত্বে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

 

 

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া, সাধারণ সম্পাদক জোবায়ের জিকু, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রফিকুল ইসলাম ভুঁইয়াসহ বিভিন্নস্তরের নেতাকর্মীরা।   এন. হুসেইন রনী   /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন