নবযোগদানকৃত জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩, ০১:৫৮ পিএম
নবযোগদানকৃত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হকের সঙ্গে রূপগঞ্জ উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও জনসাধারণের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২ আগষ্ট বুধবার দুপুরে রূপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক এমপি। ডিসি মাহমুদুল হকের উপস্থিতিতে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ফয়সাল হকের সভাপতিত্বে ও রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান মারুফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
রূপগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, এনজেট গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি নুরুজ্জামান খাঁন, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আইভী ফেরদৌসসহ গণ্যমান্যরা। এ সময় রূপগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক মাহবুব আলম প্রিয়’র লেখা সম্প্রতি প্রকাশিত 'ছড়ায় সংবাদে প্রিয়'র ছোঁয়া এবং 'বাস্তব ভাবনা' নামীয় দু'টি বই উপহার দিয়ে শুভেচ্ছা জানান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার হাজী খলিল সিকদার। এন. হুসেইন রনী /জেসি


