Logo
Logo
×

বিশেষ সংবাদ

সোনারগাঁওয়ে বিশ্ব হেপাটাইটিস দিবসে আলোচনা সভা ও র‌্যালী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩, ০২:০০ পিএম

সোনারগাঁওয়ে বিশ্ব হেপাটাইটিস দিবসে আলোচনা সভা ও র‌্যালী
Swapno

 

সোনারগাঁওয়ে বিশ্ব হেপাটাইটিস দিবস অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে বুধবার বেলা ১১টায় দিবসটি উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়।

 

 

র‌্যালী শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাবরিনা হক এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় আর এমও ডা. মোঃ মোশাররফ হোসেন ৫ প্রকার হেপাটাইটিস রোগ বিষয়ে এর লক্ষণ, করণীয় এবং চিকিৎসা বিষয়ে প্রাথমিক ধারণা দেন।

 

 

দিবস উপলক্ষে বক্তব্য প্রদান করেন ডা: মো: আল আমিন (জুনিয়র কনসালটন্ট, মেডিসিন) ডা: মাশরুরা সিদ্দিকা (জুনিয়র কনসালটেন্ট, গাইনী) মেডিকেল অফিসার ডা: আশিকুর রহমান,ডা: হাসমত উল্লাহ,ডা: তানজিলা সালাম,ডা: নাহিদ আফরোজ, ডা: শাহন‚র হোসেন,ডা: নিগার সুলতানা,ডা: সাদমান হাসান (ডেন্টাল সার্জন)।

 

 

বক্তারা স্বাস্থ্যসেবায় যেকোনো সহযোগীতার প্রতিশ্রুতি প্রদান করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাবরিনা হক স্বাস্থ্যসেবায় তার জনবল এবং ওষুধ দিয়ে সর্বাত্তক চিকিৎসা ও সেবাদানের চেষ্টা করবেন বলে জানান। এসময় হাসপাতালের নার্স এবং সকল স্তরের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।   এন. হুসেইন রনী   /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন