সেলিম ওসমানের সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থ্যতা কামনায় মিলাদ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩, ০১:৪৮ পিএম
আজ থাইল্যান্ডের বামরুনগ্রাথ হাসপাতালে নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের মাননীয় সংসদ সদস্য ও ক্লাবের প্রাক্তন সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম সেলিম ওসমানের অস্ত্রোপচার করা হবে।
গতকাল শুক্রবার বাদ আসর নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের নামাজ ঘরে তাঁর সফল অস্ত্রোপচার ও দ্রæত সুস্থ্যতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
উক্ত মিলাদ ও দোয়া’য় ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব খবির আহমেদ, বর্তমান সভাপতি আসিফ হাসান মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ফয়েজউদ্দিন আহমদ লাভলু, পরিচালনা পর্ষদ সদস্য হাজী মোঃ তাসলিমুদ্দিন খান (শিশু), মোঃ দুলাল মল্লিক সহ বিপুল সংখ্যক ক্লাব সদস্য ও কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এন. হুসেইন রনী /জেসি


