দীপের উদ্যোগে শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩, ০৫:২৮ পিএম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য এরফান হোসেনর দীপের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার (৫ আগস্ট) সকাল ১১টায় মোগরাপাড়া বাজার এলাকায় এরফান হোসেনর দীপ শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী কর্মসূচি পালন করেন। এ সময় এরফান হোসেন দীপ বক্তব্যে বলেন, সোনারগাঁয়ে বিএনপি ও জামাতের সাথে সখ্যতা রাখে কিন্তু আওয়ামী লীগারকে দেখতে পারে না।
সোনারগাঁ এমন ঘটনা ঘটেছে একজন সাবেক সংসদ সদস্য এর পুত্রের ফেস্টুন আওয়ামীলীগের লোকেরাই ছিঁরে ফেলছে। যারা আওয়ামীলীগকে করে পারিবারিক ভাবে দীর্ঘদিন তাকে কিন্তু সোনারগাঁ আওয়ামী লীগের কমিটি যখন গঠিত হয় এই ব্যাক্তিকে কি করে সোনারগাঁ আওয়ামী লীগের কমিটি থেকে কী করে বাইরে রাখা যায় সে ষড়যন্ত্র সোনারগাঁ আওয়ামী লীগের লোকাই করেছে।
সোনারগাঁ আওয়ামী লীগে এই ধরণের নেতৃত্ব প্রতিষ্ঠা হওয়ার কারণেই সোনারগাঁয়ে আওয়ামীলীগের আজকে দূরদশা। সোনারগাঁয়ে ১০ বছর ধরে জাতীয় পার্টির এমপি কেন? এখানে কি আওয়ামীলীগের ভাল নেতৃত্ব নাই। যারা আওয়ামী লীগের দীর্ঘদিন নেতৃত্ব দিচ্ছেন এটা তাদের সফলতা না ব্যর্থতা এই প্রশ্ন আমার থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, মোগরাপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, মজিবুর রহমান, মানিক মিয়া, শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শহিদুল্লাহ, জানে আলম, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম আলম, সনমান্দী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শামসুউদ্দিন, লোকমান হোসনে, সানাউল্লাহ, আফসার উদ্দিন।
পিরোজপুর ইউনিয়ন যুবলীগ নেতা শাহ জালাল, আলী হোসেন, আবির, রাসেল, আলম, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগ নেতা কবির প্রধান, শান্ত, সিয়াম, হাবিব, মারুফ, হাসান, সাব্বির, আজিজুর রহমান রনি, রাসেল, আরমান, বারদী ইউনিয়নের মৎসজীবিলীগের সভাপতি আলী আহমদ,শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাবেক সভাপতি নাহিদুল ইসলাম খোকন প্রমূখ। এন. হুসেইন রনী /জেসি


