Logo
Logo
×

বিশেষ সংবাদ

নাসিক ৮নং ওয়ার্ডে বৃত্তিপ্রাপ্ত ৫০ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩, ০৫:৪৩ পিএম

নাসিক ৮নং ওয়ার্ডে বৃত্তিপ্রাপ্ত ৫০ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান
Swapno

 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের ৫০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (৫ আগষ্ট) বিকালে নাসিক ৮ নম্বর ওয়ার্ডে ধনকুন্ডা এলাকাস্থ কাউন্সিলর কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠানে রুহুল আমিন মোল্লা আইডিয়েল স্কলারশিপ-২০২৩ এর উদ্যোগে এ সম্মাননা প্রদান করা হয়।

 

 

এসময় ৮ নম্বর ওয়ার্ডের সকল বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে সম্মাননা স্মারক গ্রহণ করে। ৫০ জন বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীকে সম্মাননা স্মারক, সার্টিফিকেট এবং ৫০ জনের মধ্য হতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদেরকে একটি করে এনড্রয়েড মোবাইল ফোন উপহার দেয়া হয়।

 

 

এছাড়াও ১৯৭৫ সালের ১৫ আগষ্টে বিপথগামী সেনা সদস্যদের হাতে স্বপরিবারে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল সদস্যদের নিয়ে স্মৃতিচারণ করা হয় এবং তাঁদের বিদেহী আতœার মাগফেরাত কামনা করা হয়। নাসিক ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মিনোয়ারা বেগমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাসিক ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদেরকে সম্মাননা প্রদানের উদ্যোক্তা মো: রুহুল আমিন মোল্লা।

 

 

বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মো: এহসান কবির রমজান, ধনকুন্ডা পপুলার হাই স্কুলের প্রধান শিক্ষক মো: দারুল ইসলাম, জ্ঞানের আলো আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো: মনিরুল ইসলাম। বিজয় আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক এস এম বিজয়ের সঞ্চালনায় এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনায়েতনগর কিন্ডার গার্টেন এন্ড স্কুলের পরিচালক জাকির হোসেন লস্কর (জয়)।

 

 

৮ নম্বর ওয়ার্ড শিক্ষক প্রতিনিধি মো: সোহেল, জ্ঞানের আলো আইডিয়াল স্কুলের পরিচালক সাইফুল ইসলাম খন্দকার, তাঁতখানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এস এইচ এম মাহবুব আলম, পাঠানটুলি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র চন্দ্র বর্মণ, গোদনাইল ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো: শাহজাহান।

 

 

এনায়েতনগর আব্দুল আজিজ বিদ্যা নিকেতনের সদস্য কাজী অহিদ আলম, তাঁতখানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সদস্য শিহাব উদ্দিন রিপন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মো: মিজানুর রহমান ও সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের সভাপতি ইউছুফ আলীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ প্রমূখ।   এন. হুসেইন রনী   /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন