Logo
Logo
×

বিশেষ সংবাদ

অবশেষে বহু বছর পর জলাবদ্ধতা মুক্ত হলো লালপুর

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৩, ০৯:০৬ পিএম

অবশেষে বহু বছর পর জলাবদ্ধতা মুক্ত হলো লালপুর
Swapno


অবশেষে দীর্ঘ বহু বছর জলাবদ্ধতায় আক্রান্ত হয়ে চরম দুর্ভোগ পোহানোর পর এবার জলাবদ্ধতা থেকে মুক্ত হলেন ফতুল্লার লালপুর এবং আশপাশের এলাকার মানুষ। ওই এলাকার বাসিন্দারা জানিয়েছেন সংসদ সদস্য একেএম শামীম ওসমান সম্প্রতি লালপুর যান এবং সরেজমিন হাটু পানিতে হেটে এলাকাটি পরিদর্শন করেন।

 

 

এতে তিনি বাস্তব পরিস্থিতি অনুধাবন করতে সক্ষম হন। ফলে তিনি নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দনশীলকে দ্রুত সময়ের মধ্যে অত্র এলাকার জনগনকে জলাবদ্ধতামুক্ত করার জন্য নির্দেশ দেন। শামীম ওসমানের নির্দেশের পর সঙ্গে সঙ্গেই কাজে নেমে পরেন চন্দশীল।

 

 

তাকে সর্বাত্বক সহায়তা করেন ফতুল্লা থানা আওয়ামী লীগের নেতা ও থানা ছাত্রলীগের সভাপতি আবু মোহাম্মদ শরীফুল হক। অল্প সময়ের মধ্যে সেখানে একটি পাম্প হাউজ নির্মান করা হয় এবং তিনটি শক্তিশালী পাম্প বসানো হয়। যার ফলে এরই মাঝে সম্পূর্ণরুপে জলাাবদ্ধতামুক্ত হয় গোটা লালপুর এলাকা সহ আশপাশের এলাকা।

 

 

ওইসব এলাকার সাধারন মানুষ দীর্ঘ বহু বছরের দূর্ভোগ থেকে মুক্তি লাভ করে। ফলে লালপুর ও পাশর্^বতী বিশাল এলাকার প্রায় তিন লাখ মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে এবং তাদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। এলাকাবাসী শুকরিয়া আদায় করে মিলাদ মাহফিলের আয়োজন করেন বলে জানা যায়। তারা সংসদ সদস্য একেএম শামীম ওসমান এবং জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দনশীলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 


এদিকে এ বিষয়ে জানতে গতকাল ওই এলাকার বাসিন্দা আওয়ামী লীগ নেতা আবু মোহাম্মদ শরীফুল হককে টেলিফোন করলে তিনি বলেন, জননেতা একেএম শামীম ওসমান এসে সরেজমিন দেখার পর তিনি তাৎক্ষনিক ভাবে জেলা পরিষদের চেয়ারম্যান মহোদ্বয়কে সমস্যা সমাধানের জন্য নির্দেশ দেন।

 

 

মূলত শামীম ভাই ও চন্দনশীল দাদার আন্তরিক প্রচেষ্ঠায় মাত্র এক সপ্তাহের মধ্যে একটি পাম্প হাউজ নির্মান করা হয় এবং দেড়শ হর্স পাওয়ারের তিনটি পাম্প বসানো হয়। পাম্পগুলো চালু করার পর প্রায় সঙ্গে সঙ্গেই বিশাল এলাকার পানি নেমে যায়। ফলে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে আসে।

 

 

এলাকাবাসীর মাঝে এখন খুশীর বন্যা বিরাজ করছে। মানুষ শামীম ভাইয়ের জন্য দোয়া করছে। আশা করি এবার এই জলাবদ্ধতা সংকটের স্থায়ী সমাধান হলো।

 


এদিকে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে লালপুরের স্থায়ী বাসিন্দা মোস্তফা কামালের সাথে কথা বললে তিনি বলেন, গত কয়েক বছর ধরে আমাদের এলাকায় জলাবদ্ধতা বিরাজ করছিলো। এতোদিন মনে হয়েছিলো এই কষ্টের মনে হয় আর শেষ হবে না। কিন্তু মহান আল্লাহপাকের রহমতে মাননীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান এলাকায় এসে নিজের চোখে সব কিছু দেখে তিনি সাথে সাথে সমস্যা সমাধান করার ব্যাবস্থা করেন।

 

 

আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরই মাঝে বছরের পর বছর যে সকল রাস্তা পানির নিচে ডুবে ছিলো সেইসব রাস্তা থেকেও পানি নেমে গেছে। এতে মহান আল্লাহপাকের নিকট শুকরিয়া আদায় করছি।  এন. হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন