Logo
Logo
×

বিশেষ সংবাদ

দীপের উদ্যোগে ব্যাপকভাবে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৩, ১১:০৮ এএম

দীপের উদ্যোগে ব্যাপকভাবে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার
Swapno

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রতœগর্ভা জননী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপের উদ্যোগে দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

 

গতকাল মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে মোগরাপাড়া বাজারে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা এবং ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট জাতির পিতা পরিবারের যারা শহীদ হয়েছে তাদের সকলের জন্য বিশেষভাবে দোয়া প্রার্থনা করা হয়।

 

 

এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া প্রার্থনা করা হয়।  এ সময় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম খোকন , নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, মোগরাপাড়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম ,বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হোসেন, মোগরাপাড়া ইউনিয়নের সাবেক মেম্বার আনোয়ার আলী। 

 

 

মোগরাপাড়া ইউনিয়নের সাবেক মেম্বার লোকনাথ মেম্বার, সোনারগাঁ উপজেলা যুবলীগ নেতা শাহজালাল, আলী হোসেন, আবির,রাছেল,আলম, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগ নেতা কবির প্রধান, শান্ত , সিয়াম, হাবিব, মারুফ, হাসান , সাব্বির, আজিজুর রহমান রনি, রাসেল, আরমান, বারদী ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি আলী আহমদ। 

 

 

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাবেক সভাপতি নাহিদুল ইসলাম খোকন, ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল ইসলাম সিফাতসহ সোনারগাঁ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।   এন. হুসেইন রনী   /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন