টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বন্দর উপজেলা আওয়ামী লীগের শ্রদ্ধা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৩, ১১:১৫ এএম
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বন্দর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম.এ রশিদ ও সাধারন সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধানের নেতৃত্বে কমিটির নেতৃবৃন্দরা টুঙ্গিপাড়ায় যান। প্রথমে তাঁরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এরপর বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গাজী এম এ সালাম, মাইনউদ্দিন চেয়ারম্যান, আজিজুল হক আজিজ, এবাদউল্লাহ্ বাবু, সোনা মিয়া, আক্তার হোসেন বি-এ, আ: রাজ্জাক মিয়া। নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: মাসুম আহম্মেদ, যুগ্ম সম্পাদক মো: শাহাদাত হোসেন, শ্রী ভোলানাথ দাস, শাহ তুহিন মোল্লা, আ: রউফ মিয়া, আমির হোসেন।
সাংস্কৃতিক সম্পাদক এস.আই জুয়েল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল হাই, সদস্য নাজমুল হক শাহিন, ইসতিয়াক উদ্দিন জারজিস, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী মীরেগ সাধারণ সম্পাদক ইব্রাহিম কাশেম, ববন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুজ্জামান, সাধারন সম্পাদক তাইজুল ইসলাম প্রমূখ। এন. হুসেইন রনী /জেসি


