সোনারগাঁয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার ৯৩ তম জন্মদিন উদযাপন
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৩, ১১:১৭ এএম
জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯৩ তম জন্মদিন উদযাপন করেছেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ।
গতকাল মঙ্গলবার সকালে সোনারগাঁ উপজেলা পরিষদে কেক কেটে জন্মদিন উদযাপন ও বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া করা হয়। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট সামছুল ইসলাম ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আল কায়সার।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সহ সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সহ-সভাপতি নাসরিন সুলতানা ঝরা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহম্মেদ।
সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর উপজেলা আওয়ামীলীগ ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এন. হুসেইন রনী /জেসি


