চন্দনাইশে ত্রাণ নিয়ে জেসিকা ইন্টারন্যাশনাল চেয়ারম্যান জসিম উদ্দিন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১১ আগস্ট ২০২৩, ০৩:৩১ পিএম
# ১০ হাজার মানুষের জন্য ত্রাণ নিয়ে চন্দনাইশের পথে, সুবিধা বঞ্চিত মানুষের পাশে
বন্যায় ক্ষতিগ্রস্ত, পানিবন্দি সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন জেসিকা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন। শুক্রবার (১১ আগস্ট) তিনি নিজ উদ্যোগে তাঁর নিজ গ্রামের বাড়ি চন্দনাইশের ১০ হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করতে যাচ্ছেন।
জসিম উদ্দিন আহমেদ চট্টগ্রাম নগরীর লালদিঘীর পাড়ের মহল মার্কেটের মালিক। এর আগে বৃহস্পতিবার রাত থেকে মহল মার্কেটের নিচতলায় খাদ্য সামগ্রীগুলো প্যাকেট করা হয়। এরপর ত্রান সামগ্রী ১০টি ট্রাকে করে দুপুর ১টার দিকে সেগুলো চন্দনাইশের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। জুমার নামাজের পর থেকে ত্রাণগুলো চন্দনাইশের বন্যাদুর্গত মানুষের মাঝে বিতরণ করা হবে। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চিড়া, মুরি, চাল, পেঁয়াজ, মসুর ডাল, আলু, লবন।
ত্রাণ সামগ্রী বিতরণ প্রসঙ্গে আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ বলেন, আপনারা জানেন, বন্যায় চন্দনাইশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যা দুর্গত এলাকার লোকজন খাবার নিয়ে ব্যাপক কষ্টে আছেন। দর্গত মানুষদের পাশে দাঁড়াতেই আমার এই উদ্যোগ।
আজ চন্দনাইশের দোহাজারী পৌরসভার জামিজুরীসহ ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ করবো। ১০ হাজার প্যাকেট নিয়ে আমরা রওনা দিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পযর্ন্ত আমি ত্রাণ নিয়ে মানুষের পাশে থাকব। এন. হুসেইন রনী /জেসি


