Logo
Logo
×

বিশেষ সংবাদ

শোকাবহ আগস্ট উপলক্ষে মটর চালক লীগের মিলাদ ও দোয়া মাহফিল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৩, ০১:১৭ পিএম

শোকাবহ আগস্ট উপলক্ষে মটর চালক লীগের মিলাদ ও দোয়া মাহফিল
Swapno


সোনারগাঁয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে সোনারগাঁ আওয়ামী মটর-চালক লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে মোগরাপাড়া চৌরাস্তায় জাতীয় শোক দিবস উপলক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগের কেন্দ্রীয় সভাপতি হাজী আলী হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ১নং সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজেই একরামুল হোসেন লালন।

 

 

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী মটর চালক লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সনমান্দী ইউপি'র সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাসুম চৌধুরী।

 

 

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ, মোগরাপাড়া ইউনিয়ন শ্রমিকলীগের সাবেক সভাপতি সুরুজ্জামান প্রধান, সোনারগাঁ উপজেলার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী সামসুজ্জামান সামসু, সোনারগাঁ উপজেলার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহমুদুল হাসান দুলাল।

 

 

 সোনারগাঁও উপজেলা আওয়ামী মটর চালক লীগের সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, সোনারগাঁও উপজেলা আওয়ামী মটর চালক লীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা আওয়ামী মটর চালক লীগের নেতা হানিফ, মোঃ নবী, শাহাবুদ্দিন, রিয়াজুল মনির, বাচ্চু, হৃদয়সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।   এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন