বঙ্গবন্ধুর সমাধিতে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাথে দিপুর শ্রদ্ধা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২০ আগস্ট ২০২৩, ০৫:০৩ পিএম
শোকের মাস উপলক্ষে চলমান কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (বার অ্যাসোসিয়েশন)।
গতকাল শনিবার (১৯ আগস্ট) দুপুরে সমিতির সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী মো. মোমতাজ উদ্দিন ফকির ও সম্পাদক অ্যাডভোকেট মো. আবদুন নূর দুলালের নেতৃত্বে এই শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেন। এদিন সকাল সাড়ে ৮টায় তারা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু ও আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু সহ বিভিন্ন পর্যায়ের আইনজীবীগণ।
প্রসঙ্গত, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কিছু বিপথগামী সেনাসদস্যের গুলিতে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাড়িতে সপরিবারে শহীদ হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রতি বছরই দেশবাসী এই দিনটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন করে থাকে। এন. হুসেইন রনী /জেসি


