দাবি কীভাবে আদায় করতে হয় সেই পন্থা আমরা অবলম্বন করবো
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২১ আগস্ট ২০২৩, ০৯:৩০ পিএম
আল্লামা মামুনুল হক সহ কারাবন্দী উলামায়ে কেরাম-এর মুক্তি এবং দেশব্যাপী আলেম-উলামা ও তৌহিদী জনতার নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শায়খুল হাদীস পরিষদ-এর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
গতকাল রবিবার (২০ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে শায়খুল হাদীস পরিষদ-এর পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী’র বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে জেলা প্রশাসকের প্রধান ফকটস্থ মানববন্ধন করেন শায়খুল হাদীস পরিষদের নেতৃবৃন্দরা।
এসময় মানববন্ধনে নারায়ণগঞ্জ মহানগর উলামা পরিষদের সভাপতি ও শায়খুল হাদীস পরিষদের উপদেষ্টা মাওলানা ফেরদৌসুর রহমান বলেন, এ সরকারকে আমরা বার বার মেসেজ দিয়ে বলেছি, এমনকি বুঝানোর চেষ্টার করছি যে একজন নিরপরাধ এবং জনপ্রিয় আলেমকে ষড়যন্ত্রের মাধম্যে একটি নাটক সাজিয়ে দীর্ঘদিন ধরে কারারুদ্ধ অবস্থায় রেখেছেন।
আজকে যদি এই নাটক, ষড়যন্ত্র বন্ধ না করেন, তাহলে এই বাংলাদেশের তৌহিদী জনতা জানে কীভাবে এই ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে হয়। আজকের সর্বশেষ এই স্মারকলিপির মাধ্যমে এটাই আমাদের সর্বশেষ অনুরোধ। এ বিষয় নিয়ে আর আপনাদের কাছে অনুরোধও করবো না এবং দাবিও জানাবো না। কিন্তু দাবি কীভাবে আদায় করতে হয় সেই পন্থা আমরা অবলম্বন করবো।
এটা আমাদের গণতান্ত্রক অধিকার, এটা আমার সাংবিধানিক অধিকার। আপনারা কোন কারনে আড়াই বছর যাবৎ একজন জনপ্রিয় ব্যাক্তিকে কারারুদ্ধ করে রেখেছেন। জাতির সামনে ক্ষমা চেয়ে মুক্ত করুন। এসময় বক্তরা আরও বলেন, সরকারের সর্বোচ্চ স্থানে আমরা আন্দোলন সংগ্রাম ও স্মারকলিপির মধ্য দিয়ে আপনাদের বুঝিয়েছি।
এছাড়া আমাদের দাবিগুলো আদায় না হয় এবং আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে কোন কর্ণপাত না হলে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলবো। ঐ আন্দোলনে দায়ভার আপনাদের নিতে হবে। তারা আরোও বলেন, আমরা এ সরকারকে বার বার মেসেজ দিয়েছি- বুঝিয়েছি একজন নিরপরাধ আলেমকে আপনাদের ষড়যন্ত্রের মাধ্যমে কারাবন কারাবন্দি রেখেছেন।
এই ষড়যন্ত্র মিথ্যা মামলা প্রত্যাহার করে অনঅতিলম্বে আল্লামা মামুনুল হক, মুফতি মনির হোসেন কাসেমী ও নূর হোসেন নুরানি সহ আলেম- উলামা যারা কারাবন্দি রয়েছেন তাদের মুক্তি দেন নয়তোবা বাংলাদেশে এমন আন্দোলন করা হবে যা ইতিপূর্বে হয় নাই। এসময় স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, হেফাজত ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পদক ও মাদানীনগর মাদ্রাসার মুহাদ্দিস মুফতি বশির উল্লাহ,
মহানগর উলামা পরিষদ সভাপতি ও শায়খুল হাদীস পরিষদের উপদেষ্টা মাওলানা ফেরদৌসুর রহমান, মহানগর উলামা পরিষদ সাধারণ সম্পাদক ও জেলা শায়খুল হাদীস পরিষদের আহবায়ক মুফতি হারুন উর রশিদ, জেলা শায়খুল হাদীস পরিষদের সদস্য সচিব মাওলানা হুমায়ন কবির, সহ-সভাপতি মুফতি সিব্বির আহম্মদ,
সদস্য সচিব মাওলানা মীর রহমত উল্লা, সহ-সভাপতি মুফতি আনিস আনসারী, সদস্য মাওলানা মনোয়ার, মাওলানা তাজুল ইসলাম আব্বাস সহ উলামা পরিষদ ও শায়খুল হাদীস পরিষদের নেতৃবৃন্দ। এন. হুসেইন রনী /জেসি


