Logo
Logo
×

বিশেষ সংবাদ

ভিপি বাদলের সুস্থ্যতা কামনায় জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের দোয়া

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩, ০৩:২৮ পিএম

ভিপি বাদলের সুস্থ্যতা কামনায় জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের দোয়া
Swapno

 

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত মো. শহীদ বাদল (ভিপি বাদল) এর সুস্থ্যতা কামনা করে জেলা ও মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ( ২৬ আগষ্ট ) বাদ আছর ইসদাইর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

 

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড আবু হাসনাত মো শহীদ বাদল এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। এছাড়াও পনের আগষ্টে বঙ্গবন্ধুসহ শাহাদাত বরণকারী সকল শহীদদের রুহে আত্মার মাগফিরাত কামনা করে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নারায়াণগঞ্জ-৪ আসনের সাংসদ একে এম শামীম ওসমানের দ্বীর্ঘায়ু ও দেশের মঙ্গল-শান্তি কামনা করে দোয়া করা হয়।

 

 

এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো.মিসির আলী, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সিনিয়ার সহ-সভাপতি আব্দুল্লাহ আল সাইফ রিজন, সহ- সভাপতি মোয়াজ্জেম হোসেন বুলবুল,সহ-সভাপতি হায়দার আলী, সহ-সভাপতি জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক, গোলাম রাব্বানী,

 

 

প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল মোল্লা,আওয়ামী লীগ নেতা মো.হেমায়েত হোসেন মজনু, পূর্ব চরগড়কল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ নাজির হোসেন, মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি রোটারিয়ান নুরুজ্জামান জিকু, সাধারণ সম্পাদক রবিউল হোসেন মিন্টু, মো.আনোয়ার হোসেন,

 

 

মো. হানিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।  নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মো.জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক পরেশ চৌধুরী'র সার্বিক ব্যবস্থাপনায় মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন  মাওলানা মো.আশরাফ।   এন. হুসেইন রনী   /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন