Logo
Logo
×

বিশেষ সংবাদ

ফতুল্লায় (আরজেএফ) এর সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩, ০৩:৩০ পিএম

ফতুল্লায় (আরজেএফ) এর সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
Swapno

 

ফতুল্লায় পেশাগত মান্নোয়ন, অধিকার প্রতিষ্ঠা ও প্রশিক্ষিত সাংবাদিক সমাজ গড়ার লক্ষ্যে সরকারী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালায় শতভাগ সাংবাদিকদের অংশগ্রহণ বাস্তবায়নে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৬ আগস্ট) বিকাল ৩ ঘটিকার সময় পাগলা নন্দলালপুর,

 

 

নাককাটা বাড়ী মোড়, অলী হাজী সুপার মার্কেটে দৈনিক যুগের সময় ডটকম (অনলাইন নিউজ পোর্টাল) এর সম্পাদকীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আরজেএফ এর সদস্য শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর চেয়ারম্যান এস এম. জহিরুল ইসলাম।

 

 

আরজেএফ এর সদস্য ও ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন শুভর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন আরজেএফ এর সিনিয়র ভাইস-চেয়ারম্যান মোঃ সেকেন্দার আলম শেখ, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম, আরজেএফ এর দপ্তর সম্পাদক মাহাবুব আরা দুলু,

 

 

মহিলা বিষয়ক সম্পাদক উর্মি রহমান, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সোহেল আহাম্মেদ, সংবাদ নারায়ণগঞ্জ ডটকমের সম্পাদক মোঃ দুলাল আহাম্মেদ, আওয়ার নারায়ণগঞ্জ ডটকমের সম্পাদক মামুনুর রশিদ মুন্না, দৈনিক যুগের চিন্তার স্টাফ রিপোর্টার আরিফ হোসেন,

 

 

আরজেএফ এর সদস্য ও ইটিসি বাংলার স্টাফ রিপোর্টার সাব্বির শেখ, নিউজ ২১ বাংলা টিভির স্টাফ রিপোর্টার সাজিদ হোসেন, ফতুল্লা, রিপোর্টার্স ইউনিটির প্রচার সম্পাদক ইমতিয়াজ আহমেদ রাসেল, সদস্য সেলিম আহমেদ প্রমুখ।   এন. হুসেইন রনী   /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন