ভিপি বাদলের সুস্থ্যতা কামনায় জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের দোয়া
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩, ০৩:৩৪ পিএম
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত মো. শহীদ বাদল (ভিপি বাদল) এর সুস্থ্যতা কামনা করে জেলা ও মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ( ২৬ আগষ্ট ) বাদ আছর ইসদাইর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড আবু হাসনাত মো শহীদ বাদল এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। এছাড়াও পনের আগষ্টে বঙ্গবন্ধুসহ শাহাদাত বরণকারী সকল শহীদদের রুহে আত্মার মাগফিরাত কামনা করে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নারায়াণগঞ্জ-৪ আসনের সাংসদ একে এম শামীম ওসমানের দ্বীর্ঘায়ু ও দেশের মঙ্গল-শান্তি কামনা করে দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো.মিসির আলী, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সিনিয়ার সহ-সভাপতি আব্দুল্লাহ আল সাইফ রিজন, সহ- সভাপতি মোয়াজ্জেম হোসেন বুলবুল,সহ-সভাপতি হায়দার আলী, সহ-সভাপতি জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক, গোলাম রাব্বানী,
প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল মোল্লা,আওয়ামী লীগ নেতা মো.হেমায়েত হোসেন মজনু, পূর্ব চরগড়কল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ নাজির হোসেন, মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি রোটারিয়ান নুরুজ্জামান জিকু, সাধারণ সম্পাদক রবিউল হোসেন মিন্টু, মো.আনোয়ার হোসেন,
মো. হানিফসহ অন্যান্য নেতৃবৃন্দ। নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মো.জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক পরেশ চৌধুরী'র সার্বিক ব্যবস্থাপনায় মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো.আশরাফ। এন. হুসেইন রনী /জেসি


