না.গঞ্জে বুড়িগঙ্গা ট্রান্সপোর্টের ১৫ সদস্যের কমিটি গঠন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৩, ০১:৩৬ পিএম
নারায়ণগঞ্জ শহরে লেগুনার মালিকদের সংগঠন বুড়িগঙ্গা ট্রান্সপোর্টের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ১৫ সদস্যের এই কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ফয়েজ উদ্দিন আহম্মেদ লাভলুকে। এই কমিটির সভাপতি করা হয়েছে মো: হাবিবুর রহমান হাবিবকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে মো. বোগদাদ মিয়াকে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি কাজী তুষার উদ্দিন রনি, সহ-সভাপতি মো. আবদুল গাফ্ফার খন্দকার (রিপন), সহসভাপতি মো: রহমত উল্লাহ, এছাড়া যুব সম্পাদক করা হয়েছে আবু তানভীর উপলকে, দ্বিতীয় যুগ্ম সম্পাদক হয়েছেন কাজী ফারহাজ উদ্দিন উৎসবকে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন সুমন মল্লিক,
সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন মরন, সহ সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম মিন্টু, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক মো. জুয়েল, কার্যকরী সদস্য রফিকুল ইসলাম রফিক, কার্যকরী সদস্য দেলোয়ার হোসেন স্যার, কার্যকরী সদস্য সিরাজুল ইসলাম সিরাজ।
বুড়িগঙ্গা ট্রান্সপোর্টের অধীনে সকল গাড়িগুলো সুষ্টু ভাবে পরিচালনার লক্ষ্যে সকল মালিকগণের উপস্থিতিতে মালিকদের ব্যবসায়িক কথা প্রাধান্য দিয়ে বিগত দিনের ভুল ভ্রান্তি অনিয়মসমূহ চুলচেরা বিশ্লেষণ করে উপস্থিত মালিকগণের সবার অনুমতি নিয়ে একটি কার্যকরী কমিটির মাধ্যমে ব্যবসা পরিচালনার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়।
১) সকল মালিকগণ নতুন কমিটি গঠনে একমত পোষণ করেন এবং পরিচালনার জন্য একটি নাম সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন। ২) বুড়িগঙ্গা ট্রান্সপোর্ট পরিচালনার জন্য যাবতীয় খরচ যেমন মালিক, ডিউটি, অফিস খরচ কর্মচারীর বেতন, ওয়েব বিল, দৈনিক রোড খরচ, গাড়ি সমূহের নিরাপত্তা খরচসহ উপস্থিত বিভিন্ন আপ্যায়ন,
যোগাযোগ সহ বিধি খরচের জন্য দৈনিক গাড়ি প্রতি তিনশত টাকা(জিপি) আদায়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কার্যকরী পরিষদের সময়কাল ০২ (দুই) বৎসর। তাই এই কমিটির মেয়াদ ০১/০৮/২০২৩ ইং হতে ০১/০৮/২০২৫ইং পর্যন্ত বহাল থাকবে। এন. হুসেইন রনী /জেসি


